কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিদায় ও নবাগত ইউএনওকে বরণ
সুকুমার দাশ বাচ্চু, কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি : সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ এরফানুর রহমানকে বরণ ও সদ্য বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া আক্তারকে বিদায়
সংবর্ধনা প্রদান করা হয়েছে। কালিগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে বৃহস্পতিবার (১৯ নভেম্বর-২৬) বিকাল ৪টায় প্রেসক্লাবের কনফারেন্সরুমে সভাপতি শেখ সাইফুল বারী সফুর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিদায়ী ইউএনও তানিয়া আক্তার, সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন নবাগত ইউএনও মোঃ এরফানুর রহমান। প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্ছুর সঞ্চালনায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল ও সিনিঃ সদস্য এবং বিআরডিবির চেয়ারম্যান শেখ লুৎফর রহমান। উপস্থিত ছিলেন প্রেসক্লাবের তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক এসএম আহম্মাদ উল্যাহ বাচ্ছু, সাংগঠনিক সম্পাদক কাজী আল মামুন, দপ্তর সম্পাদক মীর জাহাঙ্গীর হোসেন, নির্বাহী সদস্য শেখ নাজমুল হোসেন, সদস্য ইমরান আলী, জাহাঙ্গীর আলম, হাফেজ আব্দুল গফুর, শিমুল হোসেন, ফজলুল হক, সলেমান মামুন, ডাঃ শেখ নাছিম, জাহিদ হোসেন, বিক্রম কুমার প্রমুখ। কালিগঞ্জ প্রেসক্লাবের পক্ষ থেকে বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা কে উত্তরীয় পরিয়ে সম্মাননা সম্মাননা স্মারক প্রদান করা হয়। বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া আক্তার বলেন আমার চাকরি জীবনের ১১ মাস কালিগঞ্জ অতিবাহিত করেছি, এরমধ্যে প্রথমে জাতীয় সংসদ নির্বাচন করার পর আমি অসুস্থ হয়ে পড়লে কালিগঞ্জ সর্বস্তরের মানুষ আমার জন্য দোয়া করেছেন,পরবর্তীতে আমার সন্তানের জন্ম বড় হয়েওঠা বাবুর স্মৃতি এখানে কালীগঞ্জের স্মৃতি সবসময় মনে থাকবে। এখানে চাকরি করা কালীন সকলের সহযোগিতা ও ভালোবাসা পেয়েছি। আমি শালিকা সহ যেখানেই চাকরি করি আমাদের অগ্রিম আমন্ত্রণ জানিয়ে রাখলাম। নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা ইরফানুর রহমান বলেন ঐতিহ্যবাহী কালীগঞ্জ প্রেস ক্লাবের সাংবাদিকদের নাম শুনেছি পজিটিভ, আমি সকলের সহযোগিতা চাই। এসময়ে উপস্থিত ছিলেন প্রশাসনের উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সূধীবৃন্দ ও সাংবাদিকবৃন্দ ।
