আগৈলঝাড়ায় অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন
আগৈলঝারা (বরিশাল) প্রতিনিধি : বরিশালের আগৈলঝাড়ায় একটি বেসরকারি এনজিও’র নামে অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন এনজিও’র নির্বাহী পরিচালক জেমস মৃদুল হালদার।
জানা গেছে, আলোশিখা রাজিহার সমাজ উন্নয়ন কেন্দ্রের বিরুদ্ধে বাংলাদেশের বিভিন্ন দপ্তরে অপপ্রচার ও মানহানিকর বক্তব্য প্রচার করে এনজিওর সম্মানহানী করছে আস্কর গ্রামের এলিও বিশ্বাসের ছেলে কল্লোল বিশ্বাস।
এঘটনায় বৃহস্পতিবার দুপুরে রাজিহার গ্রামের আলোশিখা রাজিহার সমাজ উন্নয়ন কেন্দ্রে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
এনজিও’র নির্বাহী পরিচালক জেমস মৃদুল হালদার জানান, ৪২ বছর ধরে সুনামের সহিত আলোশিখা রাজিহার সমাজ উন্নয়ন কেন্দ্র পরিচালিত হয়ে আসছে। অত্র এলাকায় এই ৪২ বছরে বিভিন্ন দুর্যোগে আমি এই এনজিওর মাধ্যমে হতদরিদ্র লোকজনকে সহযোগিতা করে আসছি। আমার সকল ভালো কাজে প্রতিনিয়ত বাধা সৃষ্টি এবং বিভিন্ন মিথ্যা অপপ্রচার করে এই এনজিওর সুনাম নষ্ট করছে কল্লোল বিশ্বাস। আমি এই অপপ্রচারের বিরুদ্ধে কল্লোল বিশ্বাসের নামে আদালতে মামলা দায়ের করেছি। এই কুচক্রী মহলের অপপ্রচারের বিরুদ্ধে এলাকার সকলকে এগিয়ে আসতে হবে বলেও জানান তিনি।
