আগৈলঝাড়ায় সরকারি অংশীজনদের সাথে সভা অনুষ্ঠিত
আগৈলঝারা (বরিশাল) প্রতিনিধি : বরিশালের আগৈলঝাড়া উপজেলায় সরকারি বিভিন্ন দপ্তরের প্রতিনিধি ও সংশ্লিষ্ট অংশীজনদের নিয়ে প্রকল্পের অগ্রগতি ও হালনাগাদ বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ হলরুমে ওয়ার্ল্ড কনসার্ন (বাংলাদেশ) পরিচালিত প্রকল্পের অগ্রগতি ও হালনাগাদ বিষয়ক সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিরুপম
মজুমদার। ইসিসিআর প্রকল্পের প্রজেক্টের প্রোগ্রাম অফিসার যিহিস্কেল ইজারাদারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, থানার ওসি (তদন্ত) শতদল মজুমদার, উপজেলা কৃষি কর্মকর্তা সুনীতি কুমার সাহা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মাহাবুবুর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রফিকুল ইসলাম সরদার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সজল দাস, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জাহানারা পারভীন, আগৈলঝাড়া প্রেসক্লাব সভাপতি মো. শামীমুল ইসলাম শামীম, ইসিসিআর প্রকল্পের প্রজেক্ট অফিসার প্রবাল সাহা অর্ক বক্তব্য রাখেন।
সভায় বক্তারা প্রকল্পের সার্বিক অগ্রগতি, চলমান কার্যক্রম এবং হালনাগাদ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। পাশাপাশি শিশুদের অধিকার প্রতিষ্ঠায় সংশ্লিষ্ট সরকারি দপ্তর ও অংশীজনদের ভূমিকা এবং সমন্বিত উদ্যোগের গুরুত্ব তুলে ধরা হয়। সভায় সরকারি বিভিন্ন দপ্তরের প্রতিনিধিবৃন্দ, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, ধর্মীয় প্রতিনিধি এবং সিপিসি নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
