ঈদুল আজহার তারিখ ঘোষণা করল সৌদি আরব
প্রকাশিত: ১৮ মে ২০২৬, সোমবার, সময়ঃ ০৯.৫৫ এ.এম
রাঙা প্রভাত ডেস্ক :
মুসলিম সম্প্রদায়ের অন্যতম বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহার তারিখ ঘোষণা করেছে সৌদি আরব।
আগামী ২৭ মে (বুধবার) দেশটিতে ঈদুল আজহা বা কুরবানির ঈদ উদযাপিত হবে। আর ২৬ মে পবিত্র আরাফাতের দিন। এর আগে সোমবার থেকে সেখানে শুরু হচ্ছে হিজরি বর্ষপঞ্জির শেষ মাস জিলহজ।
এর আগে, বিশ্বের প্রথম দেশ হিসেবে এবার সবার আগে আনুষ্ঠানিকভাবে ঈদুল আজহার তারিখ ঘোষণা করে উত্তর আফ্রিকার দেশ তিউনিসিয়া। শনিবার জিলকদ মাসের ২৯তম দিন শেষে দেশটির কর্তৃপক্ষ জিলহজ মাসের চাঁদ দেখার বিষয়টি নিশ্চিত করে।
