কচুয়ায় কৃষি প্রণোদনা ও পুনর্বাসন কর্মসূচির আওতায় বিনামূল্যে বীজ, সার ও চারা বিতরণ
কচুয়া (বাগেরহাট) প্রতিনিধি : বাগেরহাটের কচুয়ায় রোপা আমন মৌসুমে কৃষি পুনর্বাসন সহায়তা এবং ২০২৪-২০২৬ অর্থবছরে বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় বিনামূল্যে বীজ, সার, গাছের চারা ও অন্যান্য কৃষি উপকরণ বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২ জুলাই) সকাল ১১টায় কচুয়া উপজেলা কৃষি অফিসের উদ্যোগে কার্যালয়ের নিজস্ব হলরুমে এই উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
চলতি খরিফ মৌসুমে উফশী রোপা আমন ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে এই প্রণোদনা সামগ্রী বিতরণ করা হচ্ছে।
উপজেলা কৃষি কর্মকর্তা আকাশ বৈরাগী এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী হাসান । অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণী সম্পাদ কর্মকর্তা মোঃ আলী, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা, কচুয়া প্রেসক্লাবের সভাপতি মো : শহিদুল ইসলাম খোকন,সাধারণ সস্পাদক উজ্জ্বল কুমার দাস,বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক সূর্য চক্রবর্তী, কচুয়া প্রেসক্লাব বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ও সোসাইটির সাংবাদিকবৃন্দ সহ পরিষদের কর্মকর্তাবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি এবং প্রগতিশীল কৃষক নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ এবং ফলদ ও বনজ সম্পদ বৃদ্ধির লক্ষ্যে সরকার কৃষকদের সার্বিক সহযোগিতা দিয়ে যাচ্ছে। উফশী আমন ধানের ফলন ভালো হলে কৃষকরা যেমন লাভবান হবেন, তেমনি দেশের খাদ্য উৎপাদনও ত্বরান্বিত হবে। সেই সাথে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় বৃক্ষরোপণ কর্মসূচি একটি সময়োপযোগী পদক্ষেপ।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে উপস্থিত তালিকাভুক্ত কৃষকদের হাতে বিনামূল্যে উন্নত জাতের রোপা আমন ধানের বীজ, রাসায়নিক সার ও বিভিন্ন জাতের ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা তুলে দেওয়া হচ্ছে । উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, পর্যায়ক্রমে উপজেলার সকল ইউনিয়নের সুফলভোগী ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে এই প্রণোদনা ও পুনর্বাসন সহায়তা পৌঁছে দেওয়া হবে।
এবছর কচুয়ায় রোপা আমন ধান বীজ জনপ্রতি ৫কেজি বীজ, ডিএপি সার ১০ কেজি, এমওপি সার ১০ কেজি করে ৮ শত জন কৃষককে মোট -০৪ মে: টন ধান বীজ,-০৮ মে:টন ডিএপি সার, এবং ০৮ মে:টন এমওপি সার দেওয়া হচ্ছে ।নারিকেলের চারা জনপ্রতি ৫টি করে ৩ শত জন কৃষককে মোট - ১৫ শত টি চারা, প্রতিটি প্রতিষ্ঠানে ২৫ টি করে ৬০টি প্রতিষ্ঠানে ১৫ শতটি চারা বিতরণ করা হবে । এছাড়া ৩ হাজার টি বাঁশের খুটি, ২৪ মে: টন সার বিতরণ করা হচ্ছে আম, লিচু, সপেদা,পরীক্ষা, তাল, কাঁঠাল জন প্রতি পাঁচটি করে ৫০ জন কৃষক কে ও প্রতি প্রতিষ্ঠানে ২৫টি করে ১০টি প্রতিষ্ঠানে ফলের চারা ও ৪ মে: টন জৈব সার বিতরণ করা চলছে।
মালটা, জলপাই, কদবেল জনপ্রতি পাঁচটি করে ২০ জনকে চারা, প্রতি প্রতিষ্ঠানে ২৫টি করে ৪টি প্রতিষ্ঠানে মোট ২০০টি গাছের চারা বিতরণ ও ১৬০০ কেজি জৈব সার বিতরণ করা চলছে ।
অর্জুন, মেহগনি, সুপারি, আমরা আমলকি,সিম, জাম, বহেড়া, বেল, রেন্ট্রি, কড়াই, খেজুর, কাঠবাদাম মোট ৩শত ৫০জন কৃষককে জন প্রতি ৫ টি করে মোট ৭ শত ৫০ টি গাছের চারা এবং ৫ মেট্রিক টন জৈব সার বিতরণ করা চলছে ।
গ্রীষ্মকালীন শাক সবজির ৩০০কেজি বীজ বিতরণ করা হচ্ছ ১০০০জনকে, এবং এর সাথে তাদের বিতরন করা হচ্ছ ১৫ মে: টন এমওপি ও ১৫ মে:টন ডিএপি সার বিতরণ চলছে ।
লেবুর চারা জনপ্রতি ৫টি করে ১০জনকে ৫০টি এবং ৮০ কেজি জৈব সার বিতরণ করা চলছে।
