ঢাকা বৃহস্পতিবার ০২ জুলাই ২০২৬ ১৮ ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ ৩৩ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

তেরখাদায় বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট বাস্তবায়নের লক্ষ্যে প্রস্তুতি সভা

প্রকাশিত: ০২ জুলাই ২০২৬, বৃহস্পতিবার, সময়ঃ ০৩.২৭ পি.এম
তেরখাদায় বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট বাস্তবায়নের লক্ষ্যে প্রস্তুতি সভা
www.dailyranggaprovat.com

তেরখাদা (খুলনা)  প্রতিনিধি : বৃহস্পতিবার   ২ জুলাই সকাল সাড়ে ১১টার দিকে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া স্মৃতি ১৫ দলীয় আন্তঃ ইউনিয়ন ফুটবল টুর্নামেন্ট বাস্তবায়নের লক্ষ্যে এক প্রস্তুতি সভা স্থানীয় টিএন্ডটি চত্ত্বরে অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির আহবায়ক চৌধুরী কাওছার আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খুলনা জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আতাউর রহমান রুনু। সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন এবং উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক চৌধুরী ফখরুল ইসলাম বুলু, উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির সদস্য যথাক্রমে মোল্যা মাহবুবুর রহমান, মোঃ সাজ্জাদ হোসেন নান্টা, শরীফ নাঈমুল হক ও মোল্যা হুমায়ুন কবির, বিএনপি নেতা মোল্যা আজিজুর রহমান গাউস, মোঃ বিল্লাল হোসেন, মোঃ মিল্টন মুন্সী ও মোঃ আবুল হোসেন বাবু মোল্যা, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ গোলাম মোস্তফা তুহিন, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক মোঃ লিটন মোল্যা, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য মোহাম্মদ রয়েল, উপজেলা বিএনপির সাবেক সদস্য মোঃ ফেরদৌস মোল্যা (সাবেক মেম্বার), তেরখাদা ইউনিয়ন বিএনপির আহবায়ক এসকে নাসির আহমেদ, আজগড়া ইউনিয়ন বিএনপির আহবায়ক শেখ ইউসুফ আলী, সাচিয়াদহ ইউনিয়ন বিএনপির সদস্য খান গিয়াস উদ্দিন, উপজেলা যুবদল নেতা মোঃ গোলাম মোস্তফা ভুট্টো, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ সোহাগ মুন্সী, সদস্য সচিব শামীম আহমেদ রমিজ, উপজেলা ছাত্রদলের আহবায়ক মোঃ সাব্বির আহমেদ টগর, উপজেলা কৃষকদলের আহবায়ক মোঃ রাজু চৌধুরী, কৃষকদলের সদস্য সচিব মোঃ সাবু মোল্যা, সাবেক ছাত্রনেতা শেখ রাজু আহমেদ, মোঃ খায়রুল ইসলাম, মোঃ বাহারুল ইসলাম, তেরখাদা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ আহাদ, স্বেচ্ছাসেবক দলনেতা সিরাজুল ইসলাম, মোঃ ফরিদ ও মোঃ নুর ইসলাম। সভায় এছাড়াও বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতকার্মীরা উপস্থিত ছিলেন। সভায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া স্মৃতি ১৫ দলীয় আন্তঃ ইউনিয়ন ফুটবল টুর্নামেন্ট সফল বাস্তবায়নের লক্ষ্যে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়।