ঢাকা শুক্রবার ০৩ জুলাই ২০২৬ ১৯ ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ ৩৪ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

মোরেলগঞ্জে জমির বিরোধ ঘিরে মানববন্ধন, পাল্টা সংবাদ সম্মেলন

প্রকাশিত: ০২ জুলাই ২০২৬, বৃহস্পতিবার, সময়ঃ ১১.২৯ পি.এম
মোরেলগঞ্জে জমির বিরোধ ঘিরে মানববন্ধন, পাল্টা সংবাদ সম্মেলন
www.dailyranggaprovat.com

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের মোরেলগঞ্জ থানা ভবন সংলগ্ন বারইখালী এলাকায় জমির বিরোধকে কেন্দ্র করে ঘর ভাঙচুর, জমি দখলের চেষ্টা ও মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগে মানববন্ধন করেছেন ভুক্তভোগী পরিবার ও স্থানীয় এলাকাবাসী। তবে এসব অভিযোগ অস্বীকার করে বৃহস্পতিবার দুপুরে মোরেলগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন অভিযুক্ত পক্ষ।

 বৃহস্পতিবার (২ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে বারইখালী ফেরিঘাট এলাকায় আয়োজিত মানববন্ধনে ভুক্তভোগী আফরোজা আক্তার অভিযোগ করেন, স্থানীয়ে একটি মহল জোরপূর্বক তার ঘরবাড়ি ভাঙচুর করে জমি দখলের চেষ্টা চালাচ্ছে। এ কারণে তারা চরম নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছেন। ভাংচুরের ঘটনায় থানায় অভিযোগ দিলে পুলিশ তা আমলে নেয়নি বলেও আফরোজা বেগম দাবি করেন। মাববন্ধনে বক্তাব্য রাখেন গুদাম ভাড়াটিয়া উজ্জল মুন্সী, মান্নান হাওলাদার, রবেজান বিবি, মনি আক্তারসহ অনেকে।  


অপরদিকে আফরোজা বেগম ও তার সহযোগীদের বিরুদ্ধে পাল্টা অভিযোগ তুলেছেন প্রতিপক্ষের লোকেরা। বৃহস্পতিবার প্রেসক্লাবে লিখিত বক্তব্যে আবু হানিফ শেখ বলেন, মানববন্ধনে অংশ গ্রহনকারি আফরোজা বেগম সহ তার সাথে থাকা কারোই বিবাদমান জমিতে কোন অংশ নেই। তারা রাতের আধারে আমাদের (আবু হানিফ শেখের) জমিতে ঘর তুলে দখলের চেষ্টা করেছে। বিজ্ঞ আদালত সেখানে আমাদের পক্ষে ১৪৪ ধারা জারি করেছেন। আফরোজা বেগমের ঘর ভাংচুর ও মালামাল লুটপাটের অভিযোগ আদৌ সত্য নয়।