ঢাকা বৃহস্পতিবার ০২ জুলাই ২০২৬ ১৮ ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ ৩৩ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

কালিগঞ্জে ৫০০ শিক্ষার্থীর মাঝে স্কুল ব্যাগ বিতরণ

প্রকাশিত: ০২ জুলাই ২০২৬, বৃহস্পতিবার, সময়ঃ ০৮.৫২ পি.এম
কালিগঞ্জে  ৫০০ শিক্ষার্থীর মাঝে স্কুল ব্যাগ বিতরণ
www.dailyranggaprovat.com

সুকুমার দাশ বাচ্চু, কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি : সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের উন্নয়ন সহায়তা তহবিলের বিশেষ বরাদ্দ (২০২৫-২৬ অর্থবছর) থেকে ২ লাখ টাকার অর্থায়নে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও নূরানী মাদ্রাসার দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করা হয়েছে।বৃহস্পতিবার (২ জুলাই) দুপুর ১টায় বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৫০০ জন শিক্ষার্থীর হাতে স্কুল ব্যাগ তুলে দেওয়া হয়।


অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক ছাত্রবিষয়ক সম্পাদক ও বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম। এ সময় উপস্থিত ছিলেন বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আলিম আল রাজি তাপস,সাধারণ সম্পাদক মাহমুদ মোস্তফা, সাংগঠনিক সম্পাদক শেখ মহিউদ্দিন, ইউনিয়ন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মাস্টার ইউনুস আলী, ইউনিয়ন যুব বিভাগের সভাপতি শেখ আব্দুর রহিম, ইউনিয়ন পরিষদের সদস্য আফসার উদ্দিন, পীযুষ কান্তি রায়, আব্দুস সালাম, লাইলী পারভীন, পূর্ণিমা রানী ও রোজিনা পারভীন। এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক, সুধীজন এবং বিপুল সংখ্যক শিক্ষার্থী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।


উদ্বোধনী বক্তব্যে ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বলেন, "শিক্ষাই একটি জাতির উন্নয়নের প্রধান চালিকাশক্তি। শিক্ষার্থীদের কল্যাণে এ ধরনের উদ্যোগ ভবিষ্যৎ প্রজন্মকে আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমরা চাই কোনো শিক্ষার্থী যেন আর্থিক সংকটের কারণে পিছিয়ে না পড়ে। শিক্ষা, মানবিকতা ও উন্নয়নের ধারাবাহিকতায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। তিনি আরও বলেন, "বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে একটি সমৃদ্ধ, বৈষম্যহীন ও উন্নত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আমরা জনগণের পাশে থেকে কাজ করে যাচ্ছি।


শিক্ষা,সামাজিক উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে ভবিষ্যতেও আমাদের এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।অনুষ্ঠানে বক্তারা বলেন, দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ প্রদান শুধু সহায়তা নয়, বরং তাদের পড়াশোনায় উৎসাহ জোগানোর একটি কার্যকর উদ্যোগ। শিক্ষায় বিনিয়োগই দেশের ভবিষ্যৎ উন্নয়নের সবচেয়ে বড় ভিত্তি। তাই সমাজের বিত্তবান ও জনপ্রতিনিধিদেরও এ ধরনের মানবিক কর্মকাণ্ডে এগিয়ে আসার আহ্বান জানান তারা।