ঢাকা বৃহস্পতিবার ০২ জুলাই ২০২৬ ১৮ ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ ৩৩ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

পাইকগাছায় বিদ্যুৎ স্পৃষ্টে শিশুর মৃত্যু

প্রকাশিত: ০২ জুলাই ২০২৬, বৃহস্পতিবার, সময়ঃ ০২.৪২ পি.এম

অরুণ কুমার বিশ্বাস, পাইকগছাা,(খুলনা) : খুলনার পাইকগাছা উপজেলায় নিদ্যুৎস্পৃষ্ট হয়ে ওনবায়দুল্লাহ (৭)নামে এক শিশুর মৃত্যু হয়েছে। 

গত বুধবার দুপুরে উপজেলার লতা ইউনিয়নের হাড়িয়া গ্রামে এ দুঘৃটনা ধটে।নিহত ওবায়দুল্লাহ ঐ গ্রামের কৃষক মো: রফিকুল সরদারের ছেলে।

পারিপারিক সূত্রে জানা গেছে,বাড়িতে জরের মটরের সুইচ  দিতে গেলে অসাবধানতা বশত বিদ্যুৎস্পৃষ্ট হয় শিশুটি। এতে সে গুরুতর আহত হয়।পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে পাইকগাছা স্বাস্থ্য কমপ্লেক্রে  নিয়ে যান।সেখানে কর্তব্র্যরত চিকিৎসক দুপুর ১টা ৪০ মিনিটে তাকে মৃত ঘোষণা করেণ।বর্তমানে শিশুটির মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্মে রয়েছে।এ ঘটনায় থানায় খবর দেওয়া হয়েছে।

 পুলিশ  জানিয়েছে,ঘটনাটি খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনগত ব্যাবস্থা নেওয়া হবে। শিশুর আকসি্মক মৃত্যুর ঘটনায় পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।