ঢাকা বৃহস্পতিবার ০২ জুলাই ২০২৬ ১৮ ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ ৩৩ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

কালিগঞ্জে ঘের ব্যবসায়ী সঞ্জিব হত্যার অভিযোগে আপন চাচা গ্রেফতার

প্রকাশিত: ০২ জুলাই ২০২৬, বৃহস্পতিবার, সময়ঃ ০৮.৫১ পি.এম
কালিগঞ্জে ঘের ব্যবসায়ী সঞ্জিব হত্যার  অভিযোগে   আপন চাচা গ্রেফতার
www.dailyranggaprovat.com

সুকুমার দাশ বাচ্চু, কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি : সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কুশুলিয়া ইউনিয়নের ঠেকরা-রহিমপুর গ্রামের মাছের ঘের ব্যবসায়ী সঞ্জিব সরকার (৩৪) হত্যার ঘটনায়  কালিগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের হয়েছে। মামলায় চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৮–১০ জনকে আসামি করা হয়েছে। 

এ ঘটনায় এজাহারভুক্ত আসামি ও নিহতের আপন কাকা নেপাল চন্দ্র সরকার (৫২)-কে আটক করেছে পুলিশ।

থানা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২ জুলাই) রাত ১২টা ২০ মিনিটে নিহতের বাবা গোপাল চন্দ্র সরকার বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় আনন্দ সরকার (৫০), তাপস সরকার ওরফে ডালিম (২৭), শাওন সরকার (১৯) ও নেপাল চন্দ্র সরকারকে আসামি করা হয়েছে। এজাহারে পূর্বপরিকল্পিতভাবে হত্যা এবং হত্যার পর আলামত গোপনের অভিযোগ আনা হয়েছে।


উল্লেখ্য, গত বুধবার (১ জুলাই) ভোরে ৫ নম্বর  কুশুলিয়া ইউনিয়নের ঠেকরা-রহিমপুর গ্রামের একটি মাছের ঘের থেকে সঞ্জিব সরকারের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। পারিবারিক সূত্রের দাবি, মাছের ঘের ও জমিজমা নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে।


কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, মামলার তদন্ত চলছে। এজাহারভুক্ত আসামি নেপাল চন্দ্র সরকারকে আটক করা হয়েছে এবং অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। তদন্তের স্বার্থে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।