ঢাকা রোববার ০১ নভেম্বর ২০২৬ ১৬ ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ ৩৭ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

আগৈলঝাড়ায় ইউএনওর উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

প্রকাশিত: ৩১ অক্টোবর ২০২৬, শনিবার, সময়ঃ ০৬.০৬ পি.এম
আগৈলঝাড়ায় ইউএনওর উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
www.dailyranggaprovat.com

আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি : বরিশালের আগৈলঝাড়ায় ডেঙ্গু প্রতিরোধ, জনসচেতনতা বৃদ্ধি ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার লক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে বিশেষ পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে।

শনিবার সকালে উপজেলার বাকাল বাজার সংলগ্ন বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিরুপম মজুমদারের নেতৃত্বে পরিচালিত এ কার্যক্রমে বিভিন্ন সংগঠনের সদস্যদের পাশাপাশি, বাজারের ব্যবসায়ী, বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। অভিযানে বাকাল বাজার সংলগ্ন টলঘরসহ বিভিন্ন স্থানে দীর্ঘদিন ধরে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয়। একই সঙ্গে ডেঙ্গুর বাহক এডিস মশার সম্ভাব্য প্রজননস্থল ধ্বংস এবং আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখতে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় বিএনপির সদস্যরা সম্মিলিতভাবে ময়লা-আবর্জনা অপসারণ করেন। দীর্ঘদিন অপরিচ্ছন্ন থাকা স্থানটি পরিস্কার করে পরিবেশকে বসবাস ও চলাচলের উপযোগী করে তোলার উদ্যোগ নেওয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা নিরুপম মজুমদারের নেতৃত্বে পরিচালিত এ

পরিচ্ছন্নতা অভিযানে বাকাল ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক রেজাউল করিম সরদার, যুগ্ম আহবায়ক ইউনুস আলী ফকির, উপজেলা যুবদলের সাবেক দপ্তর সম্পাদক তারেক ফকির, সরকারি আগৈলঝাড়া ডিগ্রী কলেজের সাবেক জিএস আসিফ আকবর, যুবদল নেতা আলম ফকির, ইমরান হোসেন, সিরাজুল ইসলামসহ ছাত্রদল, যুবদল

ও বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। অভিযান চলাকালে স্থানীয়দেরও নিজেদের বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিস্কার-পরিচ্ছন্ন রাখার আহবান জানান ইউএনও নিরুপম মজুমদার। বিশেষ করে যেখানে পানি জমে এডিস মশার বংশবিস্তার হতে পারে, সেসব স্থান নিয়মিত পরিস্কার রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়।