ঢাকা শনিবার ৩১ অক্টোবর ২০২৬ ১৫ ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ ৩৬ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

কচুয়ায় ২০০ বছরের পুরনো ঐতিহ্যবাহী লক্ষ্মী পূজা ও সাত দিনব্যাপী মেলার উদ্বোধন

প্রকাশিত: ৩১ অক্টোবর ২০২৬, শনিবার, সময়ঃ ০৯.২১ এ.এম
কচুয়ায় ২০০ বছরের পুরনো ঐতিহ্যবাহী লক্ষ্মী পূজা ও সাত দিনব্যাপী মেলার উদ্বোধন
www.dailyranggaprovat.com

কচুয়া (বাগেরহাট) প্রতিনিধি : বাগেরহাটের কচুয়ায় ঐতিহ্যবাহী লক্ষ্মী পূজা উপলক্ষে দুই শতাব্দী প্রাচীন (২০০ বছরের পুরনো) সাত দিনব্যাপী ঐতিহাসিক মেলার শুভ উদ্বোধন করা হয়েছে।

​৩০ অক্টোবর (বৃহস্পতিবার) সন্ধ্যা ছয়টায় কচুয়া বাজার চত্বরে ফিতা কেটে এই ঐতিহ্যবাহী মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি কচুয়া উপজেলা বিএনপির সভাপতি ও জে বি গ্রুপের চেয়ারম্যান সরদার জাহিদ।

​উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কচুয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এস এম তৌহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শেখ মো. জাহাঙ্গীর হোসেন, কচুয়া বাজার বণিক সমিতির সভাপতি হাজরা আতিকুল ইসলাম লাভলু, সাধারণ সম্পাদক এমদাদুল হক সুমন, যুবদল নেতা এমদাদুল হক মাসুদ, জেলা স্বেচ্ছাসেবক দল নেতা সরদার নাহিদ, কৃষক দলের সভাপতি আল আমিন মুক্তি, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক উজ্জ্বল কুমার দাস এবং বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি খান তুহিন।

​এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের সভাপতি-সাধারণ সম্পাদকসহ স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

​শত বছরের ঐতিহ্য লালন করে আয়োজিত এই মেলাকে কেন্দ্র করে কচুয়া বাজার ও এর আশপাশের এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। মেলায় বিভিন্ন ধরনের হস্তশিল্প, গ্রামীণ ঐতিহ্যবাহী খাবার, শিশুদের খেলনা ও নানা পণ্যের পসরা সাজিয়ে বসেছেন ব্যবসায়ীরা। আগামী সাত দিন ধরে এই মেলা চলবে।