ঢাকা বুধবার ২৫ নভেম্বর ২০২৬ ১০ ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ ৩২ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

আশাশুনি সন্ত্রাস বিরোধী মামলার আসামীসহ গ্রেফতার ৩

প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২৬, বুধবার, সময়ঃ ০৯.১৪ পি.এম
আশাশুনি সন্ত্রাস বিরোধী মামলার আসামীসহ গ্রেফতার ৩
www.dailyranggaprovat.com

জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) : আশাশুনিতে পুলিশের বিশেষ অভিযানে সন্ত্রাসবিরোধী আইন মামলার এক আসামি ও পরোয়ানাভুক্ত দুই আসামীকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) গ্রেফতারকৃতদের আদালতে পাঠান হয়েছে।  

আশাশুনি থানার অফিসার ইনচার্জ শাহিদুর রহমানের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে আশাশুনি থানার মামলা নং-০৭(০৯)২৬-এর আসামি গোদাড়া গ্রামের নজরুল ইসলাম গাইনের ছেলে ইউনিয়ন যুবলীগের সভাপতি ফরহাদ আহমেদ নয়নকে গ্রেফতার করেন। পৃথক অভিযানে সিআর-১৬৬/২৪ (পাইকগাছা) মামলার আসামি বড়দল উত্তরপাড়া গ্রামের রাজ্জাক গাজীর ছেলে জামিরুল গাজী ও এসসি-১৬২/১৬ মামলার আসামি কুল্যা গ্রামের আনছার মল্লিকের ছেলে ফারুখ হোসেনকে গ্রেফতার করা হয়েছে।