কলাপাড়ায় বিএনপির মিছিল ও সমাবেশ
অশোক মুখার্জি, কলাপাড়া (পটুয়াখালী) থেকে : নিষিদ্ধ আওয়ামীলীগের নৈরাজ্য, অগ্নিসংযোগ ও হত্যার প্রতিবাদে পটুয়াখালীর কলাপাড়ায় বিএনপির বিশাল শান্তি মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুর বারোটায় শহরের পৌরসভা প্রাঙ্গন থেকে মিছিলটি বের করা হয়। পরে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে শহীদ মিনার প্রাঙ্গনে সামাবেশে মিলিত হয়। কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পটুয়াখালী-০৪ আসেনর সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক স্নেহাংশু সরকার কুট্রি, মহিপুর থানা বিএনপির সভাপতি জলিল হাওলাদার, কলাপাড়া পৌর বিএনপির সভাপতি গাজী মো. ফারুক ও কুয়াকাটা পৌর বিএনপির সভাপতি আজিজ মুসুল্লীসহ বিএনপির সহযোগী অংগ সংগঠনের নেতাকর্মীরা। মিছিলে হাজার হাজার নেতাকর্মী অংশগ্রহন করেন।
সভায় এবিএম মোশাররফ হোসেন বলেন, আওয়ামীলীগের কিছু কথা নেতা তারা দিবা স্বপ্ন দেখে। শেখ হাসিনা দেশে আসার কথা বলা আর পাগলের মাথা খারাপ হওয়ার কথা বলা সমান কথা। আগুন সন্ত্রাস বাদ দিয়ে তিনি আওয়ামীলীগের নেতাকর্মীদের শান্তিতে থাকার আহ্বান জানান। এছাড়া এসময় তিনি আওয়ামীলীগ আমলে বিএনপির নেতাকর্মীর উপর হামলা মামলার বিভিন্ন বর্ননা তুলে ধরেন।
