ঢাকা মঙ্গলবার ২৪ নভেম্বর ২০২৬ ৯ ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ ৩১ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

মহম্মদপুরে পানিতে পড়ে ৫ বছরের শিশুর করুণ মৃত্যু

প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২৬, মঙ্গলবার, সময়ঃ ০২.১০ পি.এম
মহম্মদপুরে পানিতে পড়ে ৫ বছরের শিশুর করুণ মৃত্যু
www.dailyranggaprovat.com

সুব্রত সরকার, মহম্মদপুর (মাগুরা) থেকে : মাগুরার মহম্মদপুর সদরের কুন্ডু পাড়ার বিশ্বজিৎ কুন্ডুর ছেলে বাধন কুন্ডু (৫বছর) পানিতে পড়ে মারা গেছে।

মঙ্গলবার (২৪ নভেম্বব) সকাল সাড়ে ১১টার দিকে সকলের অজান্তে পার্শ্ববর্তী পুকুরের পানিতে পড়ে যায়।অনেক খোজাখুজির এক পর্যায়ে পুকুরের পানিতে ভাসতে দেখে শিশুটিকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত রত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করেন।

বাবা-মায়ের বুক খালি করে নিষ্পাপ শিশুটির চিরবিদায় পুরো পরিবারকে গভীর শোক ও বেদনায় স্তব্ধ করে দিয়েছে। শিশুটির এই করুণ মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে.....