নারীর জন্য মর্যাদা ও নিরাপত্তা শীর্ষক ক্যাম্পেইন অনুষ্ঠিত
সুকুমার দাশ বাচ্চু, কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি : “আমাদের আশ্রয়কেন্দ্র, আমাদের অধিকার” ক্যাম্পেইনে সামাজিক নিরীক্ষার ফল প্রকাশ: মুন্সিগঞ্জ ইউনিয়নের ৫টি সাইক্লোন শেল্টারের কোনোটিই নারীবান্ধব স্তরে পৌঁছায়নি
ইউপি চেয়ারম্যানের কাছে স্মারকলিপি হস্তান্তর; জরুরি সংস্কার, বাজেট বরাদ্দ ও UDMC সভার এজেন্ডায় অন্তর্ভুক্তির দাবি
শ্যামনগর, সাতক্ষীরা, ২২ নভেম্বর ২০২৬: সুন্দরবন কোয়ালিশন ও প্রেরণা নারী উন্নয়ন সংগঠনের উদ্যোগে আজ সকাল ১০টা ৩০ মিনিটে “Campaign: Our Shelters, Our Right-Safety and Dignity for Every Woman” (আমাদের আশ্রয়কেন্দ্র, আমাদের অধিকার: প্রতিটি নারীর জন্য নিরাপত্তা ও মর্যাদা) শীর্ষক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে, প্রেরণা অফিস, মুন্সিগঞ্জ, শ্যামনগর, সাতক্ষীরা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্যানেল চেয়ারম্যান মোঃ সিরাজুল ইসলাম। ক্যাম্পেইনের প্রধান কার্যক্রম ছিল সচেতনতামূলক র্যালী, স্যোশ্যাল অডিট ফলাফল উপস্থাপন, আলোচনা ও স্মারকলিপি পেশ।
অনুষ্ঠানের উদ্বোধনী বক্তব্যে প্রেরণার প্রকল্প ব্যবস্থাপক কার্তিক চন্দ্র বিশ্বাস নারীর জন্য নিরাপত্তা ও মর্যাদাকে কেন্দ্র করে এই ক্যাম্পেইনের উদ্দেশ্য তুলে ধরেন। তিনি জানান, ১৬ টি সংগঠন মিলে সুন্দরবন কোয়ালিশন গঠিত। প্রেজেন্টেশনের মাধ্যমে তিনি প্রেরণার পরিচিতি, ভিশন ও মিশন, কাজের পরিধি এবং কার্যক্রম তুলে ধরেন।
শিক্ষক, জনপ্রতিনিধি, তরুণ ও নারী স্বনির্ভর দলের নেত্রীদের নিয়ে গঠিত নিরীক্ষা দল ১৮ ও ১৯ নভেম্বর ২০২৬ তারিখে মুন্সিগঞ্জ ইউনিয়নের ৫টি সাইক্লোন শেল্টার সরাসরি পরিদর্শন করে। নিরীক্ষা দলের পক্ষে রনজিৎ বর্মন প্রেজেন্টেশনের মাধ্যমে প্রতিটি শেল্টারের সমস্যা ও ফলাফল তুলে ধরেন। সমস্যা সমাধানে নিরীক্ষা দলের পক্ষ থেকে প্রধান অতিথি মোঃ সিরাজুল ইসলাম, প্যানেল চেয়ারম্যান ও মুন্সিগঞ্জ ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির কাছে স্মারকলিপি হস্তান্তর করা হয়। প্রধান অতিথির বক্তব্যে প্যানেল চেয়ারম্যান বলেন, প্রেরণা কর্তৃক আয়োজিত আজকের এই ব্যতিক্রমধর্মী কার্যক্রম এই অঞ্চলের সাইক্লোন শেল্টারের বাস্তব চিত্র ফুটিয়ে তুলেছে, দ্রুত এই সমস্যা সমাধানে উদ্যোগ গ্রহণ করা হবে। আমন্ত্রিত অতিথির বক্তব্যে সাংবাদিক সুকুমার দাশ, আব্দুল আলিম, নারী ও পুরুষ একে অপরের সাথে মিলেমিশে কাজ করার এবং নারী বৈষম্য দূর করার আহ্বান জানান। ইউপি সদস্য নিপা চক্রবর্তী সাইক্লোন শেল্টারের বিস্তারিত তথ্য তুলে ধরেন এবং উপকূলীয় মানুষের কল্যাণে প্রেরণার কাজের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। শিক্ষক আবুল কালাম প্রাকৃতিক দুর্যোগ ও জলবায়ু বিরুপ প্রভাব মোকাবেলার জন্য সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানকে সমন্বয়ের মাধ্যমে কাজ করার অনুরোধ জানান।
