কালিয়ার নড়াগাতীতে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
মোঃ মনিরুজ্জামান চৌধুরী, নড়াইল : সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষে নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতীতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছ।
শনিবার (২১ নভেম্বর) সকাল সাড়ে ৯ :৩০মি:টায় থানার বিপরীতে নড়াগাতী মুক্তিযোদ্ধা অফিস কনফারেন্স হলে প্রাঙ্গণে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব বিশ্বাস জাহাঙ্গীর আলম (এমপি)।
সভায় সভাপতিত্ব করেন অবসরপ্রাপ্ত মোঃ মাহমুদ হুসাইন, সভাপতি, অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী অধিকার পরিষদ, নড়াগাতী থানা শাখা, নড়াইল।
সভা পরিচালনা করেন মোঃ মনিরুজ্জামান (মনির), সাধারণ সম্পাদক এবং অনুষ্ঠান উপস্থাপনা করেন অ্যাডভোকেট মোঃ হাসানুজ্জামান, সদস্য, অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী অধিকার পরিষদ, নড়াগাতী থানা শাখা, নড়াইল।
এ সময় অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তা ও সদস্য, এলাকার বিশিষ্ট সমাজসেবক, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
আলোচনা সভায় বক্তারা মহান মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর গৌরবোজ্জ্বল অবদান, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় তাঁদের দায়িত্ব ও আত্মত্যাগ এবং জাতীয় নিরাপত্তা ও উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেন।
বক্তারা বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সশস্ত্র বাহিনীর অবদান জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে। তাঁদের দেশপ্রেম, শৃঙ্খলা, সাহসিকতা ও পেশাদারত্ব নতুন প্রজন্মের জন্য অনুকরণীয়।
আলোচনা সভার আয়োজন করে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী অধিকার পরিষদ, নড়াগাতী থানা শাখা, নড়াইল।
