উৎসব মুখর পরিবেশে ডুমুরিয়া প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন
★ কাজী আব্দুল্লাহ সভাপতি, শেখ মাহাতাব হোসেন সম্পাদক ও এস রফিকুল ইসলাম অর্থ সম্পাদক।
ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি:- উৎসব মুখর পরিবেশে খুলনার ডুমুরিয়া প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০ টা হতে দুপুর ২ টা পর্যন্ত বিরতিহীনভাবে প্রেসক্লাবের দ্বিতল ভবনে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ৪২ জন ভোটারের মধ্যে ৪১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে সভাপতি কাজী আব্দুল্লাহ, সহ সভাপতি সাব্বির খান ডালিম, সাধারণ সম্পাদক শেখ মাহাতাব হোসেন, অর্থ সম্পাদক এস রফিকুল ইসলাম, দপ্তর সম্পাদক আক্তারুজ্জামান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আব্দুর রশিদ নির্বাচিত হয়েছেন। কার্যনির্বাহী নির্বাচিত হয়েছেন মোঃ আজহারুল ইসলাম, মোমিনুল ইসলাম মনির, খান আরিফুজ্জামান নয়ন।
অন্যদিকে যুগ্ম সাধারণ সম্পাদক পদে খান মহিদুল ইসলাম এবং সাংগঠনিক সম্পাদক পদে দীপ্তিমান রায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন এম এ এরশাদ। সহকারী নির্বাচন কমিশনের দায়িত্বে ছিলেন, মোঃ আনোয়ার হোসেন আকুঞ্জি ও শেখ এনামুল বাসার টিটো। নির্বাচন চলাকালীন সময়ে কেন্দ্র পরিদর্শন করেন ডুমুরিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হাফিজুর রহমান, খুলনা জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ও ডুমুরিয়া উপজেলা বিএনপির সাবেক আহবায়ক মোল্লা মোশাররফ হোসেন, ডুমুরিয়া উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব সরদার আব্দুল মালেক, জেলা কৃষক দলের সভাপতি মোল্লা কবির হোসেন, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক খান ইসমাইল হোসেন, বিএনপির নেতা শেখ ফরহাদ হোসেন, শেখ মশিউর রহমান লিটন, বদরুদ্দোজা বাবলু, শেখ শাহিনুর রহমান, গাজী আব্দুল আজিজ, জিয়াউর রহমান জীবন প্রমুখ।
