আশাশুনির পাইথালীতে ডাকঘর উদ্বোধন
জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) : আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নের পাইথালীতে ডাকঘর উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) পাইথালী বাজারে এ ডাকঘর উদ্বোধন করা হয়।
লাল ফিতা কেটে ডাকঘরের নতুন ভবনের উদ্বোধন করেন, ইউপি চেয়ারম্যান প্রার্থী, জামায়াতের সুরা ও কর্ম পরিষদ সদস্য, জজ কোর্টের এপিপি এড. শহিদুল ইসলাম, চেয়ারম্যান প্রার্থী উপজেলা যুব দলের সদস্য সচিব আবু জাহিদ সোহাগ, জামায়াতের ইউনিয়ন আমীর আঃ ওয়াদুদ, হাফেজ বেলাল হোসাইন, মামুন হোসেন, ওমর ফারুক, শরিফুল ইসলাম, জিয়াদুল ইসলাম, নাজমুল হুদা, পিন্টু, এরশাদ আলী, মুস্তাফিজুর রহমান, অলিউল, মোশারফ হোসেন প্রমুখ।
