ঢাকা শনিবার ২১ নভেম্বর ২০২৬ ৬ ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ ২৮ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

কচুয়ায় তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে মিলাদ, দোয়া ও তাবারক বিতরণ

প্রকাশিত: ২০ নভেম্বর ২০২৬, শুক্রবার, সময়ঃ ০৯.৩১ পি.এম
কচুয়ায় তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে মিলাদ, দোয়া ও তাবারক বিতরণ
www.dailyranggaprovat.com

কচুয়া (বাগেরহাট) প্রতিনিধি : ​মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে বাগেরহাটের কচুয়ায় উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে বর্ণাঢ্য ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে নানা কর্মসূচি পালিত হয়েছে। জন্মদিনকে ঘিরে উপজেলার বিভিন্ন স্থানে দোয়া মাহফিল ও তাবারক বিতরণের মধ্য দিয়ে তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়।

শুক্রবার (২০ নভেম্বর) বিকেল ৫টায় কচুয়া উপজেলা বিএনপির সভাপতি সরদার জাহিদ অসুস্থ থাকায় তাঁর নির্দেশনায় কর্মসূচিগুলোর নেতৃত্ব ও তত্ত্বাবধান করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এস এম তাওহিদুল ইসলাম (তৌহিদুল ইসলাম)।

​দিবসটি উপলক্ষে উপজেলার বিভিন্ন মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল এবং তাবারক বিতরণের আয়োজন করা হয়। সন্ধ্যায় কচুয়া সদরের বাইতুল মামুর হাজরা বাড়ি জামে মসজিদে অনুষ্ঠিত বিশেষ মিলাদ ও দোয়া মাহফিলে অংশ নেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এস এম তৌহিদুল ইসলাম। দোয়া শেষে মুসল্লি ও উপস্থিত নেতাকর্মীদের মাঝে তাবারক ও মিষ্টি বিতরণ করা হয়।

​এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা নাজমুল মোর্শেদ নাদিম, অ্যাডভোকেট মাসফিকুর রহমান মাসুম, শেখ আব্দুস সোবাহান, সরদার রেজাউল হোসেন, শেখ শহিদুল ইসলাম,কচুয়া বাজার বণিক সমিতির সভাপতি হাজরা আতিকুল ইসলাম লাভলু,সাধারণ সম্পাদক  সরদার সুমন,  শিকদার নজরুল ইসলাম ও টিপু সুলতান; যুবদল নেতা এমদাদুল হক মাসুদ, শেখ সুজন ও ইকবাল হোসেন; স্বেচ্ছাসেবক দল নেতা সরদার নাহিদসহ বিভিন্ন সাংবাদিক ও  উপজেলা বিএনপি এবং যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।