পাইকগাছায় শান্তিপূর্ণ ভাবে জগদ্ধাত্রী পূজা উদযাপিত
অরুণ কুমার বিশ্বাস, পাইকগাছা (খুলনা) থেকে : হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগদ্ধাত্রী পূজা ধর্মীয় ভাবগাম্ভীর্য ও বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে কপিলমুনি শহরের বিভিন্ন মন্দিরে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে।
কপিলমুনি ঐতিহাসিক কপিলেশ্বরী কালী মন্দিরের মিলন মন্দির ও শ্রী রামকৃষ্ণ সেবা শ্রমে ব্যাপক কর্ম সূচীর মধ্যদিয়ে শ্রী শ্রী জগদ্ধাত্রী পূজা অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচীর মধ্যে ছিল,গত ১ অগগ্রায়ন ১৮ নভেম্বর বুধবার সমস্ত দিন পূজা, সন্ধ্যায় সন্ধ্যা আরতি,মন্দিরে ধর্মীয় আলোচনা সভা ও ধর্মীয় সঙ্গীতানুষ্ঠাণ, নাম সংকীর্ত্তন, ভজন কীর্ত্তন এবং পূজা অন্তে উপস্থিত ভক্তদের মধ্যে খিচুড়ি ও চরু প্রসাদ বিতরণ করা হয়। মন্ডপ গুলোয় সন্ধ্যা থেকে আলোক সজ্জার সেই জৌলুস ছিলনা। সাদা আলোর (সিকিউরিটি লাইট) ব্যাবস্থা করা হয়েছিল।
কপিলমুনি শহরের মধ্যে, ঐতিহাসিক কপিলেশ্বরী কালী মন্দিরের মিলন মন্দির,শ্রী শ্রী রামকৃষ্ণ সেবাশ্রম,রক্ষা কালিতলা সরকারী প্রাইমারী বিদ্যালয় সংলগ্ন মন্দির,পালপাড়ামন্দির,ও সার্বজনীন মা মনসা মন্দিরে শ্রী শ্রী জগদ্ধাত্রী পূজা অনুষ্ঠিত হয়। গতকাল ২০নভেম্বর শুক্রবার বিকাল ৩টা থেকে শহরের বিভিন্ন পূজামন্ডপে হিন্দু এয়ো বধূরা সিথিঁতে সিঁদুর পরিয়ে এবং চরণে প্রনাম জানিয়ে মাঙ্গলিক কর্মশেষ করে দেবী জগদ্ধাত্রী মাকে আনুষ্ঠানিক ভাবে বিদায় জানায়।এবং পরে তারা একে অপরকে সিঁদুর পরিয়ে শুভেচ্ছা বিনিময় করেন ।এ সময় প্রতিটি মন্ডপে লোকে লোকারণ্য হয়ে পড়ে। এরপর কপোতাক্ষ নদের তীরে কপিলেশ্বরী কালী মন্দির ঘাট অভিমুখে ভ্যান যোগে প্রতিমা বিসর্জ্জনের জন্য শোভাযাত্রা শুরু হয়। এ সময় জেলা, উপজেলা ও ইউনিয়ন পূজাউদযাপন পরিষদের নেতৃবৃন্দের সাথে এলাকার ধর্মপ্রাণ নরÑনারীরা এ শোভাযাত্রায় অংশ গ্রহন করেন।প্রতিমাসহ বর্ণাঢ্য ধর্মীয় শোভাযাত্রা কপিলমুনি শহরের প্রধান সড়ক প্রদক্ষিন শেষ করে কপিলেশ্বরী কালী মন্দিরের ঘাটে প্রতিমা বৃত্তাকারে সাজিয়ে প্রদর্শনী ,বিসর্জ্জণের পূর্ব পর্যন্ত প্রতিম মহড়া চলে।,সন্ধ্যার পূর্বে কপোতাক্ষ নদের কপিলেশ্বরী কালীবাড়ীর ঘাটে সারিবদ্ধভাবে একের পর এক প্রতিমা বিসর্জন দেওয়া হয় এবং মন্দিরে মন্দিরে দেশ,জাতি ও বিশ্বের শান্তি কামনা করে প্রার্থনা অনুষ্ঠিত হয়। বিসর্জ্জনের সময় কপোতাক্ষ নদের তীরে দু”পাড়ে ও কালবিাড়ী ঘাটে হাজার হাজার দর্শনাথীদের ঢল নামে। মহাকবি মাইকেল মধুসুদন দত্তের সাধের কপোতাক্ষ নদ আজ মরা খালে পরিনত হওয়ায় বিসর্জ্জনের সময় এখন আর হাজার হাজার দর্শনাথীকে নৌকায় উঠতে দেখা যায়না। বাধ্য হয়ে অনেক কষ্ঠে কপোতাক্ষের দু”পাড়ে ভীড় করে দাঁড়িয়ে থাকতে হয়।বিকাল ৫টা থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত প্রতিমা বিসর্জ্জন চলকালীন ঘাটের বিভিন্ন স্থানে পর্যাপ্ত পুলিশ ,আনসার-ভিডিপি মোতায়েন ছিল। তাছাড়া খুলনা জেলা পূজা উদযাপন পারষদের সহ সভাপতি,পাইকগাছা উপজেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি ও কপিলমুনি কপিলেশ্বরী কালিমদ্নিরের সভাপতি চম্পক কু মার পাল , কপিলেশ্বরী কালিমন্দিরের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বিপ্লব সাধু ,খুলনা পুজা উদযাপন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক সাধন কুমার ভদ্র, পাইকগাছা উপজেলা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক শ্রী প্রাণকৃষ্ণ দাশ ও পাইকগাছা পৌরসভা পূজাউদযাপন পরিষদের সভাপতি শ্রী বাবুরাম মন্ডল ,উপজেলা পূজা উদযাপন পরিষদ ও কপিলমুনি ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সকল নেতৃবৃন্দের কড়া নজরদারির ফলে বিসর্জ্জনের সময় কোন প্রকার অঘটন ঘটেনি। শান্তিপূর্ণ ভাবে বিসর্জ্জন শেষ হয়। কপিলমুনি শহরসহ পার্শ্ববর্তী এলাকায় শান্তিপূর্ণ ভাবে প্রতিমা বিসজ্জনের খবর পাওয়াগেছে।
