হাসিনা আসুক, আইন অনুযায়ী তার ব্যবস্থা হবে: নিতাই রায় চৌধুরী
সুব্রত সরকার, মহম্মদপুর (মাগুরা) থেকে : সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী ও মাগুরা ২ আসনের সংসদ সদস্য নিতাই রায় চৌধুরী বলেছেন, ‘শেখ হাসিনা ফাঁসির আসামি। তার ফাঁসির রায় হয়েছে। অনেক মামলায় তার ফাঁসি এবং তার দোসরদের অনেকের ফাঁসির আদেশ দিয়েছে আদালত। অতএব তাকে আন্তর্জাতিক আইন অনুযায়ী এবং দ্বিপাক্ষিক আইন অনুযায়ী যেকোন সাজাপ্রাপ্ত আসামী যদি কোন দেশের হেফাজতে থাকে, তবে সেই দেশের হাতে তুলে দিতে হবে। হাসিনা আসুক আমরা বলছি, আইন অনযায়ী তার বিচার হবে।
শনিবার (২১ নভেম্বর) সকালে মাগুরার মহম্মদপুর উপজেলা সদরের আমিনুর রহমান কলেজের একটি কক্ষে আয়োজিত নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
নিতাই রায় চৌধুরী আরো বলেন, ‘এখন তারা ওই ভারতে বসে তারা ষড়যন্ত্র করছে এবং ষড়যন্ত্রের মূল কেন্দ্র গোপালগঞ্জে। টুঙ্গিপাড়ায় সাধারণ মানুষের ঘরবাড়ি পোড়ায় দিয়ে, আমাদের নেতৃবৃন্দের ঘরবাড়ি পুড়িয়ে দিয়ে, সেখানে রাস্তায় গাছ কেটে ফেলে একটা অরাজকতার রাষ্ট্র সৃষ্টি করবে। তা হতে দেওয়া হবে না।
উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক অধ্যক্ষ মো: মৈমুর আলী মৃধার সভাপতিত্বে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এ্যাড. রোকনুজ্জামান,জেলা বিএনপি'র যুগ্ম-আহবায়ক অ্যাডভোকেট মিথুন রায় চৌধুরী,বিএনপি নেতা বীরমুক্তিযোদ্ধা মো: মতিউর রহমান, মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এস এম ইউনুচ আলী, বিএনপি নেতা ড.রইচ উদ্দীন প্রমুখ।
মতবিনিময় শেষে আওয়ামীলীগের নৈরাজ্য ও আগুন সন্ত্রাসের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করে।মিছিল'টি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রর্দক্ষিন করে স্থানীয় ট্রাফিক চত্বরে নেতাকর্মীরা প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।
