ঢাকা সোমবার ২৩ নভেম্বর ২০২৬ ৮ ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ ৩০ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

মহম্মদপুরে ছাত্রদল নেতার বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ

প্রকাশিত: ২২ নভেম্বর ২০২৬, রোববার, সময়ঃ ০৯.৩৭ পি.এম
মহম্মদপুরে ছাত্রদল নেতার বাড়িতে পেট্রোল বোমা  নিক্ষেপ
www.dailyranggaprovat.com

সুব্রত সরকার, মহম্মদপুর (মাগুরা) থেকে : মাগুরা মহম্মদপুর উপজেলার নহাটা ইউনিয়নের চাকুলিয়া গ্রামে বনি আমিন নামে এক ছাত্রদল নেতার বাড়িতে দুটি পেট্রোল বোমা  নিক্ষেপ করে জ্বালিয়ে দেওয়ার চেষ্টা করেছিল দূর্বৃক্তরা । পেট্রোল বোমা দুটি বিষ্ফোরিত  হয়ে বিকট শব্দ ও আগুন ছড়িয়ে পড়ে। পরিবার বিষয়টি টের পেয়ে বের হয়ে আগুন দ্রুত নিভিয়ে ফেলতে সক্ষম হয় ।  শনিবার দিবাগত গভীর রাতে এ ঘটনা ঘটে বলে জানা যায়। বনি আমিন মাগুরা জেলা ছাত্রদলের সাবেক সহ-সাধারন সম্পাদক ও ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের আহবায়ক কমিটির সদস্য। 

বনি আমিনের পিতা নহাটা ইউনিয়নের ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি  মো: সিরাজুল ইসলাম বলেন, শনিবার দিবাগত রাত দেড়টার দিকে বাথরুমে থাকা অবস্থায় বিকট শব্দ শুনে বের হয়ে আগুন দেখতে পায় এবং চিৎকার দিলে লোকজন এসে দ্রুত আগুন নিভিয়ে ফেলে । এসময় তিনি একটি মোটর সাইকেলে ২জন লোককে  দ্রুত তার বাড়ির সামনে দিয়ে চলে যেতে দেখেন। পরে ঘটনাটি নহাটা তদন্ত কেন্দ্রের পুলিশকে অবহিত করলে তারা ঘটনাস্থল থেকে  কাঁচের টুকরা আলামত হিসেবে উদ্ধার করেন এবং বিল্ডিং এর এক কোনে কালো হয়ে ঝলসে যেতে দেখে। 

মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এম শামীম আহমেদ বলেন, বিষয়টি জেনেছি এবং তাৎক্ষনিক ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল । ঘটনাস্থল  থেকে আলামত উদ্ধার করা হয়েছে । ঘটনাটি নিয়ে পুলিশের পক্ষ থেকে তদন্ত করা হচ্ছে এবং আইনি প্রক্রিয়া চলমান।