ঢাকা সোমবার ২৩ নভেম্বর ২০২৬ ৮ ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ ৩০ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

কুয়াকাটা আগামীকাল থেকে শুরু হচ্ছে ৫ দিনব্যাপী ঐতিহ্যবাহী ব্যাপী রাস উৎসব

প্রকাশিত: ২২ নভেম্বর ২০২৬, রোববার, সময়ঃ ০৯.২৬ পি.এম
কুয়াকাটা আগামীকাল থেকে শুরু হচ্ছে ৫ দিনব্যাপী ঐতিহ্যবাহী ব্যাপী রাস উৎসব
www.dailyranggaprovat.com

অরুণ কুমার বিশ্বাস, পাইকগাছা (খুলনা) থেকে : আগামীকাল থেকে  কলাপাড়া ও কুয়াকাটায় শুরু হচ্ছে হিন্দুধর্মালম্বীদের শত বছরের ঐতিহ্যবাহী অন্যতম ধর্মীয় উৎসব রাস মেলার আনুষ্ঠানিকতা। ৫ দিনব্যাপী এ উৎসবে আগমন ঘটবে দেড় থেকে দুই লাখ পূন্যার্থীর। তাই কুয়াকাটার রাধাকৃষ্ণ মন্দির ও কলাপাড়ার শ্রী শ্রী মদনমোহন সেবাশ্রম সাজনো হয়েছে নতুন সাজে। চলছে শেষ সময়ের প্রস্তুতি। কারিগরদের রং তুলির নিপুন ছোয়ায় সাজিয়ে তোলা হচ্ছে ১৭ জোড়া যুগল প্রতিমা। সোমবার রাতভর কুয়াকাটার রাধাকৃষ্ণ মন্দিরে চলবে সঙ্গীতানুষ্ঠান, ভাবগত পাঠ ও মাহনাম কীর্তন। মঙ্গলবার ভোরে কুয়াকাটা সৈকতে অনুষ্ঠিত হবে গঙ্গাস্নান বা পূন্য স্নান। পরে ওইদিন বিকাল থেকে কলাপাড়ার মদনমোহন সেবাশ্রমে শুরু হবে ৩ দিন ব্যাপী রাসমেলা। এছাড়া এ অনুষ্ঠান ঘিরে সৈকতে বসবে সহস্রাধিক অস্থায়ী দোকান।আগতদের সার্বিক নিরাপত্তায় সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে জানিয়েছেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা।