আগরপুর মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মুজাফফর আলী আর নেই
রফিকুল ইসলাম রনি : বরিশালের বাবুগঞ্জ উপজেলার বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর নগর ইউনিয়নের আগরপুর আলতাফ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও আগরপুর ডিগ্রি কলেজের গভানিং বডির সম্মানিত সদস্য বীর মুক্তিযোদ্ধা মুজাফফর আলী হাওলাদার আর নেই। তার বয়স হয়েছিল ৭৯ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।
সোমবার (২৩ নভেম্বর) বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর নগর ইউনিয়নের ট্যাংরাখালী গ্রামের বাড়িতে বিকেল ৪ ঘটিকার সময়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
জাহাঙ্গীর নগর ইউনিয়নের সকলের প্রিয় শিক্ষকের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে।
তার মৃত্যুতে আগরপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো এবায়েদুল হক শাহীন, আগরপুর আলতাফ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুজিবুর রহমান, সহকারী প্রধান শিক্ষক ছাইদুর রহমান জামাল, জাহাঙ্গীর নগর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মালেক সিকদার, জাহাঙ্গীর নগর সাংবাদিক ইউনিয়ন এর সভাপতি আনিচুর রহমান হিমু, সাধারণ সম্পাদক আব্দুল বারী, দৈনিক রাঙা প্রভাত পত্রিকার সম্পাদক ও প্রকাশক রফিকুল ইসলাম রনি, প্রধান নির্বাহী সম্পাদক ইব্রাহিম রুবেল, নির্বাহী সম্পাদক হেমায়েত উদ্দিন কাজী সহ মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষক সমিতির নেতারা গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
