পাইকগাছায় ২০হাজার টাকার জাল নোটসহ দুই নারী আটক
অরুণ কুমার বিশ্বাস, পাইকগাছা (খুলনা) থেকে : খুলনার পাইকগাছায় ২০টি এক হাজার টাকার জাল নোটসহ দুই নারীকে আটক করেছে থানা পুলিশ। আটক নারীরা হলেন নূরজাহান ও আসমা। গত ২২ নভেম্বর রোববার বেলা সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার শিববাটী ব্রিজ সংলগ্ন স্মরণখালী এলাকার জিয়ারুল জম্মাদারের বাড়ির সামনে পাকা রাস্তার উপর থেকে নূরজাহানকে আটক করা হয়। পরে নারী পুলিশ সদস্যের মাধ্যমে তাঁর দেহ তল্লাশি করে এক হাজার টাকা মূল্যমানের ২০ টি জাল নোট উদ্ধার করা হয়।আটক নূরজাহান বেগম পৌরসভার ৯ নংওয়ার্ডের ইসমাইলের স্ত্রী এবংআসমা খাতুন পৌরসভার ৫নং ওয়ার্ডের মিন্টু গাজীর স্ত্রী।
পুলিশ সূত্রে জানা যায়, নূরজাহান ও তার সহযোগী আসমা ভাড়ায় চালিত ্একটি মোটরসাইকেলে করে কাটাখালীর দীকে যাচ্ছিলেন।এসময় নূরজাহানকে আটকের পর তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে আসমাকেও আটক ক রা হয়।পরে দুই নারীর দেওয়া তথ্য অনুযায়ী উপজেলার গদাইপুর ইউনিয়নের বান্দিকাটি এলাকার বাড়ির মালিক আজিবরের বাড়িতে তাদের ভাড়া বাসায় তল্লাশি অভিযান চালায় পুলিশ।পাইকগাছা থানার অফিসার ইনসার্জ শেখ আব্দুল আওয়াল কবির জানান,জাল টাকা সরবরাহকারীরা দীর্ঘ দিন ধরে এ কাজ চালিয়ে যাচ্ছিলো। গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয়েছে।গত ২০২৩ সালে নূরজাহান বেগম জাল টাকাসহ আটক হয়েছিল।জামিনে এসে একই কাজে তারা আবারো জড়ায়। এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
