কালিয়ায় সোহেল-শাহিন হত্যার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও পথসভা
মোঃ মনিরুজ্জামান চৌধুরী, নড়াইল : নড়াইলের কালিয়ায় নিহত বিএনপি নেতা সোহেল ও শাহিনের স্মরণে এবং তাঁদের হত্যার প্রতিবাদে শোকর্যালি, বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২২ নভেম্বর ২০২৬) বিকেল ৪টায় কালিয়া উপজেলা ও পৌর বিএনপির কার্যালয় থেকে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে কালিয়া উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন কালিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক স ম ওহিদুজ্জামান মিলু, কালিয়া পৌর বিএনপির সভাপতি মোঃ সেলিম হোসেন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শেখ শাহাবুদ্দিন, কালিয়া উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক আর্মষ্টং সরদার, পৌর কৃষক দলের আহ্বায়ক মোহাম্মদ গোলাম রসুল মান্দার, উপজেলা ছাত্রদলের সভাপতি স ম রাকিবুজ্জামান পাপ্পু, সাধারণ সম্পাদক সরদার তরিকুল ইসলাম এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আলী ইমরান শেখসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
বিক্ষোভ মিছিল ও পথসভা থেকে নিহত সোহেল ও শাহিন হত্যার প্রতিবাদ জানানো হয় এবং হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের বিচারের দাবি জানানো হয়।
