ঢাকা মঙ্গলবার ২৪ নভেম্বর ২০২৬ ৯ ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ ৩১ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

সি এম বি ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন ব্যাংকার আমিনুল ইসলাম

প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২৬, সোমবার, সময়ঃ ১১.১৬ পি.এম
সি এম বি ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন ব্যাংকার আমিনুল ইসলাম
www.dailyranggaprovat.com

মোঃ মনিরুজ্জামান চৌধুরী, নড়াইল : নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানার মূলশ্রী গ্রামের কৃতী সন্তান ও প্রাইম ব্যাংক পিএলসির সহকারী ভাইস প্রেসিডেন্ট (এভিপি) মোঃ আমিনুল ইসলাম সি এম বি ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় বাগুডাঙ্গা এর এডহক কমিটির সভাপতি মনোনীত হয়েছেন।

মোঃ আমিনুল ইসলাম মরহুম নুরুল হক মল্লিকের সন্তান। তিনি মূলশ্রী গ্রামের বাসিন্দা। পেশাগত জীবনে তিনি দেশের বেসরকারি ব্যাংকিং খাতের অন্যতম প্রতিষ্ঠান প্রাইম ব্যাংক পিএলসিতে সহকারী ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন।

ব্যাংকিং পেশায় দায়িত্ব পালনের পাশাপাশি স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালনা ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার নতুন সুযোগ তৈরি হয়েছে তাঁর এই মনোনয়নের মধ্য দিয়ে।

স্থানীয় শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের জন্য সুন্দর ও শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করা এবং বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন—এমন প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।

মূলশ্রী গ্রামের একজন সন্তান হিসেবে এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ দায়িত্বে তাঁর মনোনয়নকে ইতিবাচকভাবে দেখছেন স্থানীয়রা।

তাঁর নতুন দায়িত্ব পালনে সংশ্লিষ্ট সবাই শুভকামনা জানিয়েছেন।