ঢাকা মঙ্গলবার ২৪ নভেম্বর ২০২৬ ৯ ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ ৩১ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

তেরখাদা উপজেলায় তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন টাস্কফোর্স কমিটির ত্রৈমাসিক সভা

প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২৬, সোমবার, সময়ঃ ০৯.০৩ পি.এম
তেরখাদা উপজেলায় তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন টাস্কফোর্স কমিটির ত্রৈমাসিক সভা
www.dailyranggaprovat.com

তেরখাদা (খুলনা) প্রতিনিধি : তেরখাদা  উপজেলা প্রশাসনের উদ্যোগে  তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন টাস্কফোর্স কমিটির ত্রৈমাসিক সভা সোমবার   ২৩ নভেম্বর সকাল ১১ টার দিকে উপজেলা  পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।  উপজেলা নির্বাহী অফিসার মিজ্ তাহমিনা সুলতানা নীলার সভাপতিত্বে আয়োজিত  সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন,  উপজেলা সহকারী কমিশনার (ভূমি)মোঃ আল ইমরান,  উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ মোঃ মুজাহিদুল ইসলাম,  উপজেলা সমাজসেবা অফিসার অতীশ সরদার, উপজেলা যুব উন্নয়ন অফিসার এমডি আব্দুল হাই,  উপজেলা প্রকৌশলী মাসুদ আজিজুর রহমান,উপজেলা আইসিটি অফিসার মোঃ রাকিবুল ইসলাম, সেনেটারি ইন্সপেক্টর মোঃ জুয়েল রানা, একাডেমিক সুপারভাইজার রাধেশ্যাম ঘোষ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ইনচার্জ মোঃ আব্দুল মান্নান।  সভাপতির বক্তব্য প্রদান কালে উপজেলা নির্বাহী অফিসার মিজ্ তাহমিনা সুলতানা নীলা বলেন, তামাক একটি মারাত্মক স্বাস্থ্যঝুঁকির কারণ। ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহারের ফলে ক্যান্সার, হৃদরোগ, শ্বাসকষ্টসহ বিভিন্ন জটিল রোগের সৃষ্টি হয়। শুধু তামাক ব্যবহারকারীই নয়, পরোক্ষ ধূমপানের কারণে অধূমপায়ীরাও স্বাস্থ্যঝুঁকিতে পড়েন। বিশেষ করে শিশু, নারী ও তরুণ প্রজন্মের সুরক্ষায় তামাক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করা অত্যন্ত জরুরি। তিনি বলেন, তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে আমাদের সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।  সরকারি-বেসরকারি অফিস, শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতাল, বাসস্ট্যান্ড, বাজারসহ পাবলিক প্লেস ও পাবলিক পরিবহনে ধূমপান নিয়ন্ত্রণে নিয়মিত তদারকি করতে হবে। তিনি বলেন, তামাক নিয়ন্ত্রণ আইন লঙ্ঘনের ঘটনা চিহ্নিত করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।