বাবুগঞ্জের নবাগত সহকারী কমিশনারকে ইউএনওর ফুলেল শুভেচ্ছা
রফিকুল ইসলাম রনি : বরিশালের বাবুগঞ্জ উপজেলায় নবাগত সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে যোগদান করেছেন মোঃ ওয়ালিউর রহমান রুবেল।
মঙ্গলবার (২৪ নভেম্বর) তাঁর যোগদান উপলক্ষে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা উল হুসনা।
এ সময় ইউএনও নবাগত সহকারী কমিশনারকে উপজেলার সার্বিক ভূমি ব্যবস্থাপনা, রাজস্ব আদায় ও সরকারি কার্যক্রম বাস্তবায়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।
নবাগত সহকারী কমিশনার (ভূমি) মোঃ ওয়ালিউর রহমান রুবেল বলেন, মানুষের ভূমিসেবা সহজ ও দ্রুত করার পাশাপাশি সরকারের ভূমি-সংক্রান্ত সব নির্দেশনা যথাযথভাবে বাস্তবায়নে আন্তরিকতার সঙ্গে কাজ করবেন।
মোঃ ওয়ালিউর রহমান রুবেল ৪০তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের একজন কর্মকর্তা। বাবুগঞ্জে যোগদানের পূর্বে তিনি পিরোজপুর জেলার জিয়ানগর উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে সুনামের সহিত দায়িত্ব পালন করেছেন।
