কচুয়ায় মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত
কচুয়া (বাগেরহাট) প্রতিনিধি : বাগেরহাটের কচুয়ায় উপজেলা প্রশাসনের আয়োজনে মাসিক আইনশৃঙ্খলা বিষয়ক এক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আমির সালমান রনির সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক (রাহাদ)।
সভায় বিশেষ অতিথি ও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আল মামুন, কচুয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এস এম তৌহিদুল ইসলাম, উপজেলা জামায়াতের আমির মাওলানা মো. শহিদুল ইসলাম, কচুয়া প্রেসক্লাবের সভাপতি শহিদুল ইসলাম খোকন এবং সাধারণ সম্পাদক উজ্জ্বল কুমার দাস। এছাড়াও সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, ধর্মীয় প্রতিনিধি, রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ আইনশৃঙ্খলা কমিটির অন্যান্য সদস্যবৃন্দ অংশ নেন।
সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক ও সন্ত্রাস নির্মূল, সামাজিক অপরাধ প্রতিরোধ এবং জননিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে বিস্তারিত আলোচনা হয়। এ সময় সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানিয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।
