কচুয়ায় ৯৪ পিস ইয়াবাসহ এক যুবক আটক
কচুয়া (বাগেরহাট) প্রতিনিধি : বাগেরহাটের কচুয়া উপজেলায় ৯৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ ইমরান শেখ (পিতা: মৃত মজিবুর শেখ) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। আটককৃত ইমরান শেখ বাগেরহাট সদর থানা ও জেলার পার নোয়াপাড়া গ্রামের বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৩ নভেম্বর ২০২৬ তারিখ সন্ধ্যা ৭টা ৫৫ মিনিটে কচুয়া থানাধীন বয়ারসিংগা এলাকার মুন্সিবাড়ির মোড় থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৯৪ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার ও জব্দ করা হয়।
কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আল মামুন জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কচুয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে, যার মামলা নম্বর ০৩ (তারিখ: ২৩/১১/২০২৬)। আটককৃত আসামিকে সংশ্লিষ্ট মামলায় গ্রেপ্তার দেখিয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা শেষে বাগেরহাট জেলা কারাগারে পাঠানো হয়েছে।
