প্রধানমরাত্রী তারেক রহমানের কুষ্টিয়া আগমন উপলক্ষে দৌলতপুরে বিএনপির প্রস্তুতি সভা
কুষ্টিয়া প্রতিনিধি : প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের কুষ্টিয়া সফরকে কেন্দ্র করে দৌলতপুরে বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ ডিসেম্বর) বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক সিনির সহ-সভাপতি রুহুল কুদ্দুসের সভাপতিত্বে প্রস্তুতি সভায় প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের সংসদ সদস্য ও দৌলতপুর উপজেলা বিএনপি’র সভাপতি আলহাজ্ব রেজা আহম্মেদ বাচ্চু মোল্লা। বিশেষ অতিথি ছিলেন দৌলতপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন, সাংগঠনিক সম্পাদক শের আলী সবুজ ও অধ্যাপক আতাউর রহমান। বক্তব্য রাখেন, দৌলতপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শহীদ সরকার মঙ্গল, সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা, অধ্যাপক মাহবুবুর রহমান লস্কর, হারুন অর রশিদ, সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ রেজাউল করিম, জহুরুল করিম বিশ্বাস, উপজেলা যুবদলের আহ্বায়ক বেনজীর আহমেদ বাচ্চু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাশেদুল হক শামীম এবং জেলা ছাত্রদলের সহ-সভাপতি ও দৌলতপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মাসুদুজ্জামান রুবেল।
সভায় প্রধান অতিথির বক্তব্যে কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের এমপি রেজা আহম্মেদ বাচ্চু মোল্লা বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান-এর কুষ্টিয়া আগমন ও জনসভাকে সফল করতে এবং স্মরণীয় করে তুলতে দলের সর্বস্তরের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। পাশাপাশি প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে সাংগঠনিক প্রস্তুতি জোরদার, দলীয় শৃঙ্খলা বজায় রাখা এবং নেতা-কর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালনের নির্দেশনা দেন তিনি।
তিনি আরও বলেন, দলীয় ঐক্য ও পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে প্রতিটি ইউনিয়ন থেকে বিএনপি দলীয় নেতা-কর্মীদের স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। প্রধানমন্ত্রীর কুষ্টিয়া সফরকে ঘিরে কোনো ধরনের বিশৃঙ্খলা যেন সৃষ্টি না হয়, সেদিকেও সবাইকে সতর্ক থাকতে হবে বলে তিনি উল্লেখ করেন।
সভায় বিএনপি নেতৃবৃন্দ প্রধানমন্ত্রীর কুষ্টিয়া সফরকে সফল করতে নিজ নিজ অবস্থান থেকে সবধরনের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান।
দৌলতপুর বিএনপির প্রস্তুতি সভায় উপজেলার ১৪টি ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি দলীয় নেতৃবৃন্দসহ ইউপি চেয়ারম্যান পদপ্রত্যাশী ও তাঁদের কর্মী-সমর্থকেরা অংশ নেন।
উল্লেখ্য, আগামী ২ ডিসেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমানের কুষ্টিয়া সফরের কথা রয়েছে। সফরকালে বিএনপি সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি ফ্যামিলি র্কার্ডসহ বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচির কার্ড আনুষ্ঠানিকভাবে বিতরন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে প্রধানমন্ত্রী কুষ্টিয়ায় খাল খনন কর্মসূচিরও উদ্বোধন করবেন। পরে বিকেলে শহীদ আবরার ফাহাদ স্টেডিয়াম জনসভায় অংশ নিবেন।
