ঢাকা বুধবার ২৫ নভেম্বর ২০২৬ ১০ ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ ৩২ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

কালিগঞ্জ উপজেলা পিএফজি গ্রুপ ওআই পি এফ জি সমন্বয় সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২৬, বুধবার, সময়ঃ ০৯.০৫ পি.এম
কালিগঞ্জ উপজেলা পিএফজি গ্রুপ  ওআই পি এফ  জি  সমন্বয় সভা অনুষ্ঠিত
www.dailyranggaprovat.com

সুকুমার দাশ বাচ্চু, কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি : সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা পি এফ জি  ও ওয়াই পিএফজি কার্যক্রম পর্যালোচনা ও স্থায়িত্ব কৃষক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) বেলা  ১২ টায় কালিগঞ্জ প্রেসক্লাবের হলরুম এ সমন্বয় সভা অনুষিত হয়। কালিগঞ্জ উপজেলা পিএফজিগ্রুপ এম্বাসেডর ও উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব  ডাক্তার শফিকুল ইসলাম বাবুর  সভাপতিিত্বে ও উপজেলা কো-অর্ডিনেট সুকুমার দাশ বাচ্চুর   সঞ্চালনায়  সভায় স্বাগত বক্তব্য রাখেন  দি হাঙ্গার প্রজেক্ট এর জেলা সমন্বয়কারী আবু তাহের, সভায় বক্তব্য রাখেন পি এফ জি গ্রুপের সদস্য ও সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন, পিস এম্বাসেডর  ইউপি সদস্য মাহফুজা খানম, পিএফজি গ্রুপের সদস্য উপজেলা লেডিস ক্লাবের সম্পাদিকা ইলা দেবী মল্লিক, পিএফজি গ্রুপের সদস্য উপজেলা ইমাম সমিতির সভাপতি হাফেজ আব্দুল গফুর, পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক ডাক্তার মিলন কুমার ঘোষ, পিএফজি গ্রুপের সদস্য ইউপি সদস্য শেখ খায়রুল ইসলাম, সিরাজুল ইসলাম,  লাইলী পারভিন, শান্তি  চক্রবর্তী, এস এম আহমাদুল্লাহ বাচ্চু,  লাইলী সুলতানা , কনিকা সরকার,  ও আইপিএফ জি গ্রুপের সমন্বয়কারী জিএম পারভেজ আঙ্গুরা প্রমুখ।দি হাঙ্গার প্রজেক্ট এর সহযোগিতায় প্রায় তিন বছর কালীগঞ্জ উপজেলায় পি এফ জি গ্রুপের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠাতা ও দ্বন্দ্ব নিরশনে বিভিন্ন অনুষ্ঠান ও সমাবেশের মাধ্যমে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে সুনামের সাথে কাজ করেছে। এই প্রকল্পের কাজ শেষ হলেও স্থানীয়ভাবে  কার্যক্রমটা চালিয়ে যাওয়ার আশা ব্যক্ত করেন  এবং  আগামী তিন মাসের কর্মপরিকল্পনা প্রণয়ন করা হয়।  পরে  অনুষ্ঠানের সভাপতি উপজেলা পিএফজি গ্রুপের পিস অ্যাম্বাসেডর  ডাক্তার শফিকুল ইসলাম বাবুর শুভ জন্মদিন উপলক্ষে  কেক কেটে উদযাপন করা ।