ঢাকা শনিবার ২৭ জুন ২০২৬ ১৩ ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ ২৮ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

নীহারিকা সেনের চরিত্রে নজর কাড়লেন সিফাত নুসরাত

প্রকাশিত: ২৬ জুন ২০২৬, শুক্রবার, সময়ঃ ০৭.৫৭ পি.এম
নীহারিকা সেনের চরিত্রে নজর কাড়লেন সিফাত নুসরাত
www.dailyranggaprovat.com

রাঙা প্রভাত ডেস্ক :

এ দেশের শোবিজ মিডিয়ায় নারী ডিটেকটিভ চরিত্র নিয়ে বৃহৎ আকারের কোনো কাজ হয়নি। ইদানিং তো ছোটখাটো নারী ডিটেকটিভ চরিত্রও দেখা যায় না নাটক বা সিনেমায়। তবে এবার পুরোমাত্রায় ডিটেকটিভ গল্প এবং যে গল্পের প্রধান চরিত্র একজন নারী ডিটেকটিভ, এমন একটি ডিটেকটিভ সিরিয়াল নির্মাণ শুরু হয়েছে। 

সিরিয়ালটির নাম 'নীহারিকা সেন'। এটি নির্মাণ করছে তীর প্রডাকশন হাউজ। এই প্রোডাকশন হাউজের ব্যানারে 'নীহারিকা সেন' ডিটেকটিভ সিরিয়ালের নাম ভূমিকায় অভিনয় করছেন দেশীয় শোবিজের গ্ল্যামারাস মডেল-অভিনেত্রী সিফাত নুসরাত। 

রহস্য গল্প নির্ভর এই সিরিয়ালে অভিনয় করছেন অনেক গুণী শিল্পী। তাদের নাম ও লুক পরবর্তীতে প্রকাশ্যে আসবে। তবে ইতোমধ্যে নীহারিকা সেন চরিত্রের ফার্স্ট লুকটি প্রকাশ্যে এনেছে প্রডাকশন হাউজ। এটি প্রকাশ পাওয়ার পরই দ্রুত আলোচনায় চলে এসেছেন পর্দার নীহারিকা সেন অর্থাৎ বাস্তবের সিফাত নুসরাত।