ঢাকা শনিবার ২৭ জুন ২০২৬ ১৩ ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ ২৮ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

নওশাবার নতুন সিনেমা ‘সোমেশ্বরী’

প্রকাশিত: ২৬ জুন ২০২৬, শুক্রবার, সময়ঃ ০৭.৫৯ পি.এম
নওশাবার নতুন সিনেমা ‘সোমেশ্বরী’
www.dailyranggaprovat.com

রাঙা প্রভাত ডেস্ক :

অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ পর্দার বাইরে মঞ্চেও কাজ করছেন নিয়মিত। রেজা আরিফের নির্দেশনায় অভিনয় করছেন আরশিনগরের প্রযোজনা ‘সিদ্ধার্থ’ নাটকে। ‘টুগেদার উই ক্যান’ নামে একটি নাটকের দল গড়েছেন তিনি। 

সেই দলের মঞ্চনাটকেও নির্দেশনা দেন নওশাবা। এরই মধ্য চারটি নাটক তৈরি হয়েছে এই দলের ব্যানারে। মূলত স্পেশাল চাইল্ডদের নিয়ে কাজ করে টুগেদার ইউ ক্যান। এবার মঞ্চের বাইরে সিনেমার নির্দেশনা দিলেন নওশাবা। নাম ‘সোমেশ্বরী’। এতে অভিনয়ও করেছেন নওশাবা।

সোমেশ্বরীর প্রযোজক বিবেশ রায়। প্রায় ২৫ বছর আগে তিনি সুনামগঞ্জের মধ্যনগর ও এর আশপাশের এলাকার গল্প নিয়ে তৈরি করেছিলেন ‘ধানের কাব্য’ নামের একটি কাহিনিচিত্র। অভিনয় করেছিলেন চিত্রনায়িকা মুনমুন ও অভিনেতা মাহমুদুল ইসলাম মিঠু। এবার বিবেশ থাকছেন নেপথ্যে, প্রযোজক হিসেবে। সোমেশ্বরী সিনেমারও শুটিং হয়েছে সুনামগঞ্জের সোমেশ্বরী নদীর তীরে মধ্যনগর ও এর আশপাশের এলাকায়। নওশাবার সঙ্গে এই সিনেমায় আরও যারা অভিনয় করেছেন তারা একেবারেই নতুন এবং মধ্যনগরের স্থানীয় লোকজন।

প্রযোজক জানিয়েছেন, এই সিনেমাটি মূলত একটি টিমওয়ার্ক। নির্মাণ প্রক্রিয়ায় থাকছেন কাজী নওশাবা, আপন, লতা, জাহিদসহ আরও কয়েকজন। তারা সবাই মিলেই সিনেমার স্ক্রিপ্ট তৈরি করেছেন, সিনেমাটি নির্মাণ করছেন।

এ প্রসঙ্গে নওশাবা বলেন, ‘এই সিনেমার স্ক্রিপ্ট কী হবে, কারা অভিনয় করবেন- এসবের কিছুই জানতাম না। আমরা সবাই মিলে জাস্ট চলে গেলাম মধ্যনগর। সেখানে গিয়ে স্ক্রিপ্ট তৈরি করলাম। আমার যদিও অভিনয় করার কথা ছিল না। কিন্তু আমি ছাড়া মূল চরিত্রটিতে অভিনয় করার মতো কাউকে পাচ্ছিলাম না। তাই শেষ পর্যন্ত আমিই অভিনয় করি।