ঢাকা বৃহস্পতিবার ০১ অক্টোবর ২০২৬ ১৬ ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ ৩৬ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

সাদ্দাম মালের নায়িকা অভিনেত্রী রিধিকা রিধির মরদেহ উদ্ধার

প্রকাশিত: ১৬ আগস্ট ২০২৬, রোববার, সময়ঃ ০৮.২৫ এ.এম
সাদ্দাম মালের নায়িকা অভিনেত্রী রিধিকা রিধির মরদেহ উদ্ধার
www.dailyranggaprovat.com

রাঙা প্রভাত ডেস্ক : ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকার একটি ফ্ল্যাট থেকে জনপ্রিয় অভিনেত্রী ও মডেল রিধিকা রিধির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১৫ আগস্ট) ভোরে নিজ বাসা থেকে তাকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। পরে তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

রিধিকা রিধি মালব্রো এন্টারটেইনমেন্ট, কুয়াকাটা মাল্টিমিডিয়াসহ বেশ কয়েকটি ইউটিউব চ্যানেলের নাটকে অভিনয় করেছেন। অভিনেতা সাদ্দাম মালের বিপরীতে অভিনয় করে তিনি দর্শকদের কাছে পরিচিতি পান।

পুলিশের প্রাথমিক ধারণা, এটি আত্মহত্যার ঘটনা হতে পারে। তবে মৃত্যুর পেছনে অন্য কারও প্ররোচনা বা কোনো ধরনের সম্পৃক্ততা ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর আরও স্পষ্ট হবে।