ঢাকা শুক্রবার ১১ সেপ্টেম্বর ২০২৬ ২৭ ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ ১৬ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

কবি আলেয়া মান্নান এর কবিতা " কেনো এমন হয়"

প্রকাশিত: ১১ সেপ্টেম্বর ২০২৬, শুক্রবার, সময়ঃ ১২.৫৬ পি.এম
কবি আলেয়া মান্নান এর কবিতা " কেনো এমন হয়"
www.dailyranggaprovat.com

কেনো এমন হয়

             

আলেয়া মান্নান


কেনো এমন হয় আমাদের জীবনে!  

বেঁচে থেকেও চলতে হয়, মরণেরই টানে।  

জীবন তো মোমবাতি নয়, তবু কেনো নিভে যায়?  

ধিকিধিকি জ্বলে আগুন, নিবুম নিশীথ বেলায়।  


মনটা তো আয়না নয়, তবু কেনো যায় ভেঙে?  

চাইলেও সাজানো যায় না, নতুন কোনো রঙে।  

স্বপ্নগুলো পাখি নয়, তবু কেনো যায় উড়ে?  

রাখতে চাইলেও থাকে না, ভালোবাসার নীড়ে।  


আশাটুকু স্রোত নয়, তবু কেনো যায় ভেসে?  

ভালো না থেকেও ভালো আছি, বলতে হয় হেসে।  

মানুষ তো খেলনা নয়, তবু কেনো খেলা করে?  

যে খেলায় হেরে গিয়ে, কাঁদতে হয় জীবন ভরে।  হৃদয়টা তো কামারশালার হাতিয়ার নয়—  

তবু কেনো তার আঘাতে, ক্ষত-বিক্ষত হয়?  

জীবন তো আবহাওয়া নয়, তবু কেনো বদলায় রং?  

দীর্ঘদিনের অবহেলায়, ধরে যায় বুঝি জং!  

কেনো এমন হয়, কে দেবে তা বলে?  

জানি কেউ বলবে না, এড়িয়ে যাবে কৌশলে।