ঢাকা সোমবার ২৬ অক্টোবর ২০২৬ ১০ ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ ৩১ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

যুবলীগ নেতার গাভি চুরি করে নিয়ে গেল দুর্বৃত্তরা

প্রকাশিত: ২৬ অক্টোবর ২০২৬, সোমবার, সময়ঃ ০৬.৫২ পি.এম
যুবলীগ নেতার গাভি চুরি করে নিয়ে গেল দুর্বৃত্তরা
www.dailyranggaprovat.com

গৌরনদ (বরিশাল) প্রতিনিধি : বরিশালের গৌরনদীতে রাতের আধাঁরে কার্যক্রম নিষিদ্ধ ওয়ার্ড যুবলীগ নেতার দুইটি গাভি চুরি করে নিয়েছে দুর্বৃত্তরা। রোববার দিবাগত গভীর রাতে উপজেলার মাহিলাড়া ইউনিয়নের ৫নং ওয়ার্ড হাপানিয়া গ্রামে এই চুরির ঘটনা ঘটে।
ওই ওয়ার্ডের কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের সাধারণ সম্পাদক এনায়েত সরদার জানান, গত কয়েক দিন পূর্বে দুই দেড় লক্ষাধিক টাকা দিয়ে দুইটি গাভী কিনে লালন-পালন করে আসছিলাম। রোববার রাতের কোন এক সময় দুর্বৃত্তরা গাভি দুইটি চুরি করে নিয়ে গেছে।
গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান রাসেল জানিয়েছেন,এবিষয়ে এখন পর্যন্ত কোন অভিযোগ পাওয়া যায়নি। লিখিত অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।