ঢাকা সোমবার ২৬ অক্টোবর ২০২৬ ১০ ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ ৩১ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

দেবহাটা থানা পুলিশের অভিযানে পরোয়ানাভুক্ত ২জন আসামী আটক

প্রকাশিত: ২৬ অক্টোবর ২০২৬, সোমবার, সময়ঃ ০৬.৪৫ পি.এম
দেবহাটা থানা পুলিশের অভিযানে পরোয়ানাভুক্ত ২জন আসামী আটক
www.dailyranggaprovat.com

আর.কে.বাপ্পা, দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি :  দেবহাটা থানা পুলিশের বিশেষ অভিযানে সিআর পরোয়ানাভুক্ত ২ জন আসামী গ্রেফতার হয়েছে। আসামীদেরকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন করা হয়েছে। পুলিশ সূত্র জানায়, সাতক্ষীরা জেলার দেবহাটা থানার অফিসার ইনচার্জ এইচ এম শাহীনের নেতৃত্বে এসআই আল আমিন, এসআই আহম্মদ আলী, এসআই সঞ্জয় পালসহ আলাউদ্দীন আলী সঙ্গীয় অফিসার ফোর্সের সহায়তায় ইং-২৬/১০/২০২৬ তারিখ রাত্র অনুমান ০১.৩০ মিনিটের দিকে দেবহাটা থানাধীন নোড়ারচক গ্রাম থেকে আসামী ১। আব্দুল গফ্ফার (৫৫), পিতা- মৃত ইছতুল্যা সরকার, ২। শাহাজাহান আলী গাজী (৬৫), পিতা- মৃত শহর আলী গাজী, উভয়য সাং- নোড়ারচক, থানা- দেবহাটা, জেলা-সাতক্ষীরাদ্বয়কে গ্রেফতার করেন। দেবহাটা থানার অফিসার ইনচার্জ এইচ এম শাহীন জানান, আসামীরা দীর্ঘদিন পলাতক ছিল। রাতে গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে গ্রেফতার করা হয়। ওসি আরো জানান, ইং-২৬/১০/২০২৬ তারিখ আসামীদেরকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন করা হয়েছে।