কলাপাড়ায় বিদ্যুৎস্পৃস্ট হয়ে ১জনের মৃত্যু
প্রকাশিত: ২৬ অক্টোবর ২০২৬, সোমবার, সময়ঃ ০৬.৪৮ পি.এম
অশোক মুখার্জি, পটুয়াখালী (কলাপাড়া) প্রতিনিধি : সেচ দিতেগিয়ে বিদ্যুৎস্পৃস্ট হয়ে মোহাম্মদ নুর-ইসলাম ফকির (৫৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। পটুয়াখালীর কলাপাড়ায় হাজীপুর গ্রামে এই দূর্ঘটনাটি ঘটে। নিহত নুর-ইসলাম ফকিরের বাড়ি নীলগঞ্জ ইউনিয়নের হলদিবাড়িয়া গ্রামে।
স্থানীয়রা জানান, রবিবার দিবাগত রাত ১০টার দিকে ওই মাছের ঘেরে বিদ্যুতচালিত পাম্প দিয়ে সেচ দিচ্ছিলেন। এসময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পানিতে পড়ে যান। সোমবার ১১ টার দিকে কলাপাড়া থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের স্টাফরা গিয়ে পানি থেকে তার নিথর দেহ উদ্ধার করেন।
