ঢাকা সোমবার ২৬ অক্টোবর ২০২৬ ১০ ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ ৩১ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

যোগানিয়া বাজারে নিরাপত্তা জোরদারে ব্যবসায়ীদের সঙ্গে ওসির মতবিনিময়

প্রকাশিত: ২৬ অক্টোবর ২০২৬, সোমবার, সময়ঃ ০৭.২৩ পি.এম
যোগানিয়া বাজারে নিরাপত্তা জোরদারে ব্যবসায়ীদের সঙ্গে ওসির মতবিনিময়
www.dailyranggaprovat.com

মোঃ মনিরুজ্জামান চৌধুরী, নড়াইল প্রতিনিধি : নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানার যোগানিয়া বাজারের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা এবং চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন নড়াগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হোসেন আলী।

২৬ অক্টোবর ২০২৬, রবিবার বিকেল ৫টায় যোগানিয়া বাজারের ব্যবসায়ী ও দোকান মালিকদের উদ্দেশে তিনি বিভিন্ন দিকনির্দেশনা দেন। এ সময় বাজারের নিরাপত্তা জোরদার, পুলিশের নিয়মিত টহল ও ডিউটি পরিচালনা এবং অপরাধ প্রতিরোধে ব্যবসায়ীদের সচেতন থাকার ওপর গুরুত্বারোপ করা হয়।

মতবিনিময়কালে বাজারের দোকানপাট ও ব্যবসাপ্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করা, সন্দেহজনক ব্যক্তির গতিবিধি নজরে রাখা এবং কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য পাওয়া গেলে দ্রুত পুলিশকে জানানোর বিষয়ে পরামর্শ দেওয়া হয়।

ওসি হোসেন আলী বাজারের শান্তিশৃঙ্খলা বজায় রাখা এবং ব্যবসায়ীদের জানমাল রক্ষায় পুলিশের পাশাপাশি ব্যবসায়ীদেরও সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান। পুলিশের সঙ্গে ব্যবসায়ীদের পারস্পরিক সহযোগিতা বাড়লে বাজারে অপরাধ নিয়ন্ত্রণ ও নিরাপদ পরিবেশ বজায় রাখা সহজ হবে বলে সভায় গুরুত্ব দেওয়া হয়।

এ সময় যোগানিয়া বাজারের ব্যবসায়ী ও দোকান মালিকেরা উপস্থিত ছিলেন।