ঢাকা সোমবার ০২ নভেম্বর ২০২৬ ১৭ ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ ৩৮ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

কালিগঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির জরুরি সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ০২ নভেম্বর ২০২৬, সোমবার, সময়ঃ ০৮.৫৩ এ.এম
কালিগঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির জরুরি সভা অনুষ্ঠিত
www.dailyranggaprovat.com

কালিগঞ্জ( সাতক্ষীরা) প্রতিনিধি : কালিগঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির এক জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় কালিগঞ্জ স্থানীয় একটি ফুড ভ্যালু  রেস্টুরেন্টে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোস্তফা আখতারুজ্জামান পল্টু এর  সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক  সুকুমার দাশ বাচ্চুর সঞ্চালনায়  সভায় বক্তব্য রাখেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ  কমিটির সহ-সভাপতি অ্যাডভোকেট জাফরউল্লাহ ইব্রাহিম, সহ-সভাপতি  সৈয়দ  মাহমুদুর রহমান, সদস্য কনিকা সরকার, এ সময় সভায়  উপস্থিত ছিলেন  কালিগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি সাংবাদিক  শেখ সাইফুল বারী সফু প্রমুখ। সভায় গত সেপ্টেম্বরে মাধ্যমিক স্কুল পর্যায়ে  দুর্নীতি বিরোধী  সচেতনতা সৃষ্টির লক্ষ্যে বিতর্ক প্রতিযোগিতা আয়োজন সুন্দরভাবে সম্পন্ন হয় ধন্যবাদ জ্ঞাপন করা হয়। এছাড়াও উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ে সততা স্টোর  গুলি পর্যবেক্ষণ করা এবং শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা উপকরণ বিতরণ বিষয়ে বিস্তারিত আলোচনা ও সিদ্ধান্ত দিতে হয়।