ঢাকা সোমবার ০২ নভেম্বর ২০২৬ ১৭ ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ ৩৮ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

কালীগঞ্জে জাতীয় যুব দিবস উদযাপন

প্রকাশিত: ০২ নভেম্বর ২০২৬, সোমবার, সময়ঃ ০৮.৫৫ এ.এম
কালীগঞ্জে জাতীয় যুব দিবস উদযাপন
www.dailyranggaprovat.com

কালিগঞ্জ( সাতক্ষীরা) প্রতিনিধি : দক্ষ যুব গড়বে দেশ  সবার জন্য বাংলাদেশ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর কালিগঞ্জ সাতক্ষীরা এর  আয়োজন জাতীয় যুব দিবস ২০২৬ পালন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।  রবিবার( ১ নভেম্বর) বেলা ১১ টায় উপজেলা প্রাঙ্গণ থেকে জাতীয় যুব দিবস উপলক্ষে একটি র‍্যালি  বাহির হয়। পরে উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভা, গাছের চারা বিতরণ, পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও যুব ঋণের  চেক বিতরণ করা। উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া আক্তারের সভাপতিত্বে ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাকিল আহমেদের সঞ্চালনয় অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন  কর্মকর্তা নাজমুল হক, বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: শংকর কুমার দে, অনুষ্ঠানের বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য শেখ নুরুজ্জামান ,  উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ডা: শফিকুল ইসলাম বাবু, উপজেলা জামায়ত ইসলামের সেক্রেটারি অধ্যাপক আব্দুর রউফ, জাতীয় সাংবাদিক সংস্থা কালিগঞ্জ শাখার  সাধারণ সম্পাদক শেখ নাজমুল ইসলাম ,  জনকল্যাণ সংস্থার  পরিচালক মারুফ হাসান,উদ্যোক্ত ওহিদুজ্জামান, প্রমূখ।   অনুষ্ঠানের কালিগঞ্জ প্রেসক্লাবের  সাংবাদিকবৃন্দ, সরকারি কর্মকর্তা, বিভিন্ন যুব সংগঠনের নারী পুরুষ উদ্যোক্তা উপস্থিত ছিলেন। শেষে যুবকদের মাঝে গাছের চারা ও যুবঋন বিতরণ করা হয়।