ঢাকা মঙ্গলবার ১৭ নভেম্বর ২০২৬ ২ ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ ২৪ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

কালিগঞ্জে প্রধান শিক্ষকের বিদায় সম্বর্ধনা অনুষ্ঠিত

প্রকাশিত: ১৬ নভেম্বর ২০২৬, সোমবার, সময়ঃ ০৭.২২ এ.এম
কালিগঞ্জে প্রধান শিক্ষকের বিদায় সম্বর্ধনা অনুষ্ঠিত
www.dailyranggaprovat.com

সুকুমার দাশ বাচ্চু, কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি : বদলিজনিত কারণে সরকারি কালিগঞ্জ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের   সদ্যবিদায়ী প্রধান শিক্ষক  প্রদেশ কুমার মল্লিককে বদলি জনিত কারণে বিদায়ী সম্বর্ধনা প্রদান করা হয়েছে। রবিবার (১৫ নভেম্বর) বেলা ১১ টায় সরকারি কালিগঞ্জ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষকদের আয়োজনে প্রধান শিক্ষক প্রদেশ কুমার মল্লিকের বিদায়ী সম্বর্ধনা আয়োজন করা হয়। এ সময় বিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রধান শিক্ষকের বিদায়ের সংবাদ পেয়ে ক্লাস থেকে অনুষ্ঠানে চলে আসে এবং কান্নায় ভেঙে পড়ে বিদ্যালয় থেকে প্রধান শিক্ষক স্যার যেন না চলে যায় সেই অনুরোধ ও আকুতি জানিয়ে কান্নায় ভেঙে পড়ে এ সময় বিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের প্রধান শিক্ষকের প্রতি দীর্ঘদিনের শ্রদ্ধা ভক্তি ও আবেদন নিবেদনের অনুরোধে প্রধান শিক্ষক প্রদেশ কুমার মল্লিক নিস্তব্ধ হয়ে যান তিনি এ সময় তার বিদায়ী অনুষ্ঠান বন্ধ রাখতে বলেন এবং আগামীতে অন্য সময়ে  আসবো তখন না  হয়  বিদায় নিব। প্রধান শিক্ষক প্রদেশ কুমার মল্লিক বদলি হয়ে   খুলনা জিলা স্কুল, খুলনাতে আগামী সোমবার  যোগদান করবেন বলে জানা গেছে । প্রধান শিক্ষকের বিদায় বেলায় স্কুলের সহকারী শিক্ষকরা   স্যারের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে। 


বিদ্যালয়ের বর্তমান সহকারি  প্রধান শিক্ষক  গোপাল চন্দ্র গাইন প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করবেন  ও  


 বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক   শেখ আওছাফুর রহমান। সরকারি কালিগঞ্জ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করবেন।

 বিদ্যালয়ের শিক্ষকদের পক্ষ থেকে  নবাগত ভারপ্রাপ্ত  প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষক কে ফুল দিয়ে বরণ করে  শুভেচ্ছা ও অভিনন্দন  শুভকামনা জানায়।  জানা গেছে প্রদেশ  কুমার মল্লিক মল্লিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দায়িত্ব পাওয়ার পর থেকে বিদ্যালয়ের শিক্ষার গুণগতমান উন্নয়নসহ বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়ন এবং শিক্ষা প্রতিষ্ঠানের  সার্বিক পরিবেশ সুন্দর করে গড়ে তুলেছিলেন ।  বিদ্যালয়ের সিস্টেম একেবারে চেঞ্জ করে দিয়েছিলেন যে কারণে বিদায় বেলায় বিদ্যালয়ের শিক্ষার্থীরা বাধা হয়েছিল। স্যারের মতোন এমন শিক্ষক হয়তো  আর পাবে না ।