ঢাকা মঙ্গলবার ১৭ নভেম্বর ২০২৬ ২ ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ ২৪ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

আশাশুনিতে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি বিষয়ক ত্রৈমাসিক সভা

প্রকাশিত: ১৬ নভেম্বর ২০২৬, সোমবার, সময়ঃ ০৯.৫৮ পি.এম
আশাশুনিতে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি বিষয়ক ত্রৈমাসিক সভা
www.dailyranggaprovat.com

জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) :  আশাশুনিতে উপজেলা পর্যায়ে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতির বিষয়ে হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর/ইউপি প্রশাসনিক কর্মকর্তাদের সাথে ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০.৩০ টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। 

বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ ৩য় পর্যায় প্রকল্পের আওতায় উপজেলা প্রশাসনের আয়োজনে সভায় সভাপতিত্ব করেন, ইউএনও শ্যামানন্দ কুন্ডু। ইউপি প্রশাসনিক কর্মকর্তাদের মধ্যে আলোচনা রাখেন, অরবিন্দ মন্ডল, মঞ্জুরুল ইসলাম, মুনশী মাহফুজুর রহমান, প্রভাষ চন্দ্র মন্ডল, বিপ্লব কুমার প্রমুখ। সভায় গ্রাম আদালত কার্যক্রম পর্যালোচনা করা হয় এবং গ্রাম আদালতকে আরও সক্রিয় করতে দিক নির্দেশনা প্রদান করা হয়।