ঢাকা মঙ্গলবার ১৭ নভেম্বর ২০২৬ ২ ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ ২৪ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

কালিয়ায় মৃত্তিকা পরীক্ষা ও সুষম সার ব্যবহার বিষয়ক কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

প্রকাশিত: ১৬ নভেম্বর ২০২৬, সোমবার, সময়ঃ ০৯.৫৮ পি.এম
কালিয়ায় মৃত্তিকা পরীক্ষা ও সুষম সার ব্যবহার বিষয়ক কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত
www.dailyranggaprovat.com

মোঃ মনিরুজ্জামান চৌধুরী, নড়াইল : কালিয়া উপজেলায় ভ্রাম্যমাণ মৃত্তিকা পরীক্ষাগারের মাধ্যমে সার সুপারিশের জন্য মৃত্তিকার নমুনা সংগ্রহ পদ্ধতি, সুষম সার ব্যবহার ও ভেজাল সার শনাক্তকরণ বিষয়ক এক দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) সকাল ১০টায় কালিয়া উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কালিয়া কনফারেন্স হলে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট, আঞ্চলিক কার্যালয়, যশোরের আয়োজনে এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।

প্রশিক্ষণে সভাপতিত্ব করেন কালিয়া উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ জাহাঙ্গীর আলম। প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট, আঞ্চলিক কার্যালয়, যশোরের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ মোতাসীম আহমেদ।

প্রশিক্ষণে কৃষকদের মৃত্তিকার নমুনা সংগ্রহের সঠিক পদ্ধতি, মাটির গুণাগুণ অনুযায়ী সুষম সার প্রয়োগ এবং ভেজাল সার শনাক্তকরণের বিষয়ে প্রশিক্ষণ ও প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।