ঢাকা মঙ্গলবার ১৭ নভেম্বর ২০২৬ ২ ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ ২৪ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

কালীগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ

প্রকাশিত: ১৬ নভেম্বর ২০২৬, সোমবার, সময়ঃ ০৯.৪৪ পি.এম
কালীগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে  বীজ ও রাসায়নিক সার  বিতরণ
www.dailyranggaprovat.com

সুকুমার দাশ বাচ্চু, কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি : সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা কৃষি  সম্প্রসারণ অধিদপ্তর এর আয়োজনে ২০২৬-২০২৭ অর্থবছরে রবি প্রণোদনা কর্মসূচির আওতায় সরিষা, মুখ, খেসারি আবাদ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় উপজেলা কৃষি অফিসের প্রশিক্ষণ কেন্দ্রে  কৃষকদের মাঝে আনুষ্ঠানিকভাবে বীজ ও রাসানিয়ক সার  বিতরণ করা হয়।উপজেলা কৃষি অফিসার মোঃ ওয়াসিম উদ্দিনের  সভাপতিত্বে   ও উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মানবিকা শীল এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া আক্তার, বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার শংকর  কুমার দে, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ডাক্তার শফিকুল ইসলাম বাবু, উপজেলা জামায়াত ইসলামী সহকারী সেক্রেটারি মোঃ আনারুল ইসলাম,  উপজেলা বিএনপি'র প্রতিনিধি ও কালিগঞ্জ  সাংবাদিক সংস্থা সাধারণ সম্পাদক শেখ নাজমুল ইসলাম , উপজেলা মৎস্য কর্মকর্তা তৌকির আহমেদ, কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু,প্রমুখ। অনুষ্ঠানে কালীগঞ্জ উপজেলার বারোটি ইউনিয়নের ক্ষুদ্র ও  প্রান্তিক কৃষকদের মাঝে ৩২০০ শত কৃষকদের মাঝে সরিষা বীজ,১০০ কৃষকের মাঝে খেসারি, ও ২০  জন কৃষককে মুগ ডাল প্রদান করা হয়। প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন বর্তমান সরকার  কৃষকদের সার্বিক বিষয়ে সহায়তা করে আসছে, কৃষকরা তাদের আবাদ উৎপাদন বৃদ্ধির মাধ্যমে দেশে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা বৃদ্ধি পাবে।তিনি  কৃষকদের সঠিক পরিচর্যার মাধ্যমে উৎপাদন করে     অনুষ্ঠানে কৃষক ও কৃষানীরা  উপস্থিত ছিলেন ।