কালিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর ফুটবল ফাইনালের পুরস্কার বিতরণ
সুকুমার দাশ বাচ্চু, কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি : সাতক্ষীরার কালিগঞ্জে উৎসবমুখর পরিবেশে নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭ (সিজন-২)-এর উপজেলা পর্যায়ের ফুটবল প্রতিযোগিতার ফাইনাল খেলা পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় কালিগঞ্জ উপজেলা পরিষদ মাঠে উপজেলা প্রশাসন ও যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে এবং উপজেলা ক্রীড়া সংস্থা সার্বিক ব্যবস্থাপনায় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় ।প্রতিযোগিতার ফুটবলের ফাইনাল খেলা পুরস্কার বিতরণী ও সমাপনী
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকেফুটবল সহ অন্যান প্রতিযোগিতার পুরস্কার প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানিয়া আক্তার।
প্রতিযোগিতার প্রতিপাদ্য ছিল—‘ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’। ১০ থেকে ১৪ বছর বয়সী শিশু-কিশোরদের সুপ্ত ক্রীড়া প্রতিভা অন্বেষণ, প্রতিভার বিকাশ এবং খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলাই এ আয়োজনের মূল লক্ষ্য।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আইসিটি কর্মকর্তা হেমন্দ্র নাথ মণ্ডল, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা তৌকির আহমেদ, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ওয়াসীম উদ্দিন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শংকর কুমার দে, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা হোসনেয়ারা খানম,কালিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ডা. শফিকুল ইসলাম বাবু, কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, জাতীয় সাংবাদিক সংস্থা কারিগঞ্জ উপজেলা শাখা সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শেখ নাজমুল ইসলাম উপজেলা জামাাত ইসলামের সহকারী সেক্রেটারি আনারুল ইসলাম ক্রিয়া সংস্থার সাবেক সদস্য সচিব শিক্ষক এটিএম শরিফুল আজাদ, আব্দুল করিম মামুন হাসান সাংবাদিক ফজলুল হক,নাসির বিক্রম প্রমোখ।
এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, সুধীজনসহ নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।ফুটবল ফাইনাল খেলা পরিচালনা করেন রেফারি শহিদুল সহকারী মিজানুর ও রিয়াজুল চতুর্থ রবিউল।
প্রতিযোগিতার খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পুরো অনুষ্ঠান পরিচালনা ও ফুটবল খেলার ধারাভাষ্যে ছিলেন ধারাভাষ্যকার এম আর মোস্তাক।
সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, নতুন কুঁড়ি স্পোর্টসের এ আয়োজনের মধ্য দিয়ে শিশু-কিশোরদের ক্রীড়াচর্চায় উৎসাহ বাড়বে এবং ভবিষ্যতে জাতীয় পর্যায়ের প্রতিভাবান খেলোয়াড় তৈরির পথ সুগম হবে।
একটি তথ্য যোগ করলে প্রতিবেদনটি আরও পূর্ণাঙ্গ হবে: ফাইনালে কোন দল চ্যাম্পিয়ন ও কোন দল রানার্সআপ হয়েছে এবং বিজয়ীদের হাতে কারা পুরস্কার তুলে দিয়েছেন?
