ঢাকা বুধবার ২৯ এপ্রিল ২০২৬ ১৬ ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ ২৮ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

সাতসকালে রাজধানীতে ঝুম বৃষ্টি

প্রকাশিত: ২৯ এপ্রিল ২০২৬, বুধবার, সময়ঃ ০৩.১৯ এ.এম
সাতসকালে রাজধানীতে ঝুম বৃষ্টি
www.dailyranggaprovat.com

রাঙা প্রভাত ডেস্ক :

রাতভর মেঘলা আকাশের পর ভোরের আলো ফুটতেই হঠাৎ মুষলধারে বৃষ্টিতে ভিজে ওঠে রাজধানী। অপ্রত্যাশিত এই বর্ষণে তাপদাহ থেকে সাময়িক স্বস্তি মিললেও দিনের শুরুটা হয়ে ওঠে বেশ ভোগান্তির।

বুধবার (২৯ এপ্রিল) সকাল পৌনে সাতটার দিকে শুরু হওয়া বৃষ্টি দ্রুতই নগরজীবনে প্রভাব ফেলে।

কর্মজীবী মানুষ, শিক্ষার্থী ও দিনমজুররা পড়েন বিপাকে। অনেকেই প্রস্তুতি ছাড়াই ঘর থেকে বের হওয়ায় মাঝপথে ভিজে যান, কেউ আশ্রয় নেন আশপাশের দোকান বা ভবনে। ছাতা থাকা সত্ত্বেও অনেকের পোশাক ও জুতা ভিজে যাওয়ায় দুর্ভোগ কমেনি।

বৃষ্টির কারণে সড়কে যানবাহনের গতি কমে যায়, সৃষ্টি হয় জলজট। অফিস টাইমে এই ধীরগতি নগরবাসীর ভোগান্তি আরও বাড়িয়ে তোলে।

» বিস্তারিত কমেন্টে «
facebook.com/dailyranggaprovat
dailyranggaprovat.com